March 10, 2026, 3:01 pm
শিরোনামঃ
৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কল্যাণ রাষ্ট্র পরিকল্পনার প্রথম পদক্ষেপ ফ্যামিলি কার্ড : অর্থমন্ত্রী নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ : বাণিজ্যমন্ত্রী নিরাপদ ও সমন্বিত পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার : সড়ক পরিবহন প্রতিমন্ত্রী চুয়াডাঙ্গায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত জামায়াত নেতার মৃত্যু গোপালগঞ্জে মাদকের টাকার জন্য আইফোন ছিনিয়ে বন্ধুকে হত্যা হরমুজ প্রণালি দখলে নেওয়ার চিন্তাভাবনা করছে যুক্তরাষ্ট্র ইসরায়েলে অত্যাধুনিক ক্লাস্টার ওয়ারহেড ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহতের দাবি করেছে ইরান আমার অনুমোদন ছাড়া ইরানের নতুন নেতা টিকবেন না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

রাজবাড়ীতে তেল নিয়ে টাকা না দিয়ে ‘পালানোর সময়’ গাড়ি চাপায় পাম্পের কর্মচারী নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে করিম ফিলিং স্টেশনে তেল নিয়ে টাকা না দিয়ে ‘পালানোর সময়’ জিপের চাপায় রিপন সাহা (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি স্থানীয় একটি ফিলিং স্টেশনের ওয়েলম্যান হিসেবে কর্মরত ছিলেন।

শুক্রবার (১৬ জানুয়ারি) এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এর আগে শুক্রবার ভোরে সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের গোয়ালন্দ মোড়ে অবস্থিত একটি ফিলিং স্টেশনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রিপন সাহা খানখানাপুর ইউনিয়নের সাহাপাড়া গ্রামের পবিত্র সাহার ছেলে।

ওই ফিলিং স্টেশনে কর্মরত নজরুল ইসলাম জানান, ঢাকা মেট্রো-ঘ-১৩-৩৪৭৬ নম্বরের একটি কালো রঙের জিপ পাঁচ হাজার টাকার তেল নেওয়ার পর টাকা না দিয়েই দ্রুত চলে যাওয়ার চেষ্টা করে। এ সময় গাড়িটির পেছনে দৌড় দিলে জিপটি রিপন সাহাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই রিপনের মৃত্যু হয়। খবর পেয়ে আহলাদীপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এদিকে শুক্রবার দুপুরের পর এই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এ বিষয়ে জানতে চাইলে আহলাদীপুর হাইওয়ে থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, গাড়িচাপায় রিপন সাহা নামে এক ওয়েলম্যান নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানে হয়েছে। এই বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page