April 1, 2026, 7:47 am
শিরোনামঃ
পদোন্নতি বঞ্চিত ১ হাজার ৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না : তথ্যমন্ত্রী হাজার কোটি টাকার প্রকল্পে দেশ কী পাবে সেটি দেখতে দেশবাসী তাকিয়ে আছে : পানিসম্পদ মন্ত্রী ক্রীড়া খাতের উন্নয়নে চীনের বড় বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা চায় বাংলাদেশ সীতাকুণ্ডে অবৈধভাবে মজুত ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার নারায়ণগঞ্জে সালিশের বিরোধে প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা খারাগ দ্বীপে সৈন্য পাঠানো ট্রাম্পের হাতে আর ফিরে যাওয়ার সিদ্ধান্ত আমাদের হাতে : ইরানের ভাইস প্রেসিডেন্ট চীনের কাছাকাছি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করলো জাপান ইরান যুদ্ধের লক্ষ্য অর্ধেকেরও বেশি অর্জিত হয়েছে : নেতানিয়াহু ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন
এইমাত্রপাওয়াঃ

রাজশাহীতে জামায়াত-শিবিরের দেড়শ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা ; ৬ জন গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজশাহীতে পুলিশের ওপর হামলার ঘটনায় দেড়শো জামায়াতে ইসলাম ও তার অঙ্গ সংগঠন ছাত্রশিবির নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার রাতে নগরীর বোয়ালিয়া মডেল থানায় পুলিশ বাদি হয়ে দায়ের করা মামলায় ১৬ জনের নাম উল্লেখ করা হয়। বাকিদের অজ্ঞাত আসামী করা হয়েছে।

বোয়ালিয়া থানার এস আই আরিফুল ইসলাম বাদি হয়ে মামলাটি দায়ের করেন। এ মামলায় গ্রেপ্তার করা হয়েছে ছয়জনকে বলে পুলিশ জানিয়েছে।

নগরীর বোয়ালিয়া থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, মঙ্গলবার রাতে নগরীর বিভিন্ন স্থানে পুলিশ অভিযান চালায়। এ সময় জামায়াত ইসলামীর শাহ মখদুম থানা নায়েবে আমীর হাফিজুর রহমানসহ ৬ জনকে গ্রেপ্তার করে। পুলিশের ওপর হামলার ঘটনার মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে দুইজন এজাহারভুক্ত আসামী।

মঙ্গলবার দুপুরে নগরীর দড়িখরবোনা এলাকায় জামায়াতে বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ করতে গিয়ে হামলার শিকার হয় পুলিশ। এ সময় মিছিল থেকে ছোঁড়া ইটের আঘাতে দুই পুলিশ আহত হন। জামায়াতের কেন্দ্রীয় আমিরের গ্রেপ্তারের প্রতিবাদে নগরের নিউ মার্কেটের পাশ থেকে এই বিক্ষোভ মিছিল বের করে রাজশাহী মহানগর জামায়াতের নেতাকর্মীরা। মিছিল নিয়ে দড়িখরবোনা মোড়ে গেলে পিছন থেকে পুলিশ তাদের ধাওয়া দেয়। এ সময় তারা পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করে।

 

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page