April 1, 2026, 2:22 pm
শিরোনামঃ
এইমাত্রপাওয়াঃ

রাজশাহীতে পদ্মায় নৌকাডুবিতে নিখোঁজ ৪ শ্রমিকের লাশ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক রাজশাহীতে পদ্মায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ চার শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২ সেপ্টেম্বর) রাত ১০টায় দুইজনের এবং মঙ্গলবার ভোরে অপর দুইজনের লাশ ভেসে উঠলে স্থানীয়রা সেগুলো উদ্ধার করেন। তারা হলেন, চর মাঝারদিয়াড়ের মো. রাজু, সবুজ, মোহাম্মদ আলী ও ফারুক। মৃতদের মধ্যে রাজু ও সবুজ চাচাতো ভাই। মোহাম্মদ আলী রাজুর বোনের জামাই এবং ফারুক তাদের প্রতিবেশী।

স্থানীয়রা জানান, রোববার চরের জমিতে কাজ করে সন্ধ্যা ৭টায় একটি ছোট ডিঙি নৌকায় ১৬ জন শ্রমিক বাড়ি ফিরছিলেন। এ সময় নদীর তীব্র স্রোতের টানে তাদের নৌকাটি ডুবে যায়। তখন নদী থেকে ১২ জন শ্রমিক সাতরে তীরে উঠতে পারলেও চারজন নিখোঁজ হন। ঘটনার রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়েও ফায়ার সার্ভিসের ডুবুরী দল নিখোঁজ শ্রমিকদের লাশের সন্ধান পাননি। পরে তাদের লাশ নদীতে ভেসে উঠে।

রাজশাহী সদর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক এ কে এম মুর্শেদ জানান, ভরা পদ্মা নদী উত্তাল থাকায় সোমবার দুপুরের দিকে উদ্ধার অভিযান শেষ করেন তারা।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page