April 6, 2026, 6:17 am
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী কিছু শক্তি ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায় : মির্জা ফখরুল আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে এ ব্যপারে কোনো সন্দেহ নেই : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা রাখা যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ ময়মনসিংহে চাচার দায়ের কোপে ভাতিজা নিহত বরগুনাকে হামের সংক্রমণের রেড জোন ঘোষণা চুক্তি করতে ইরানকে ৪৮ ঘণ্টা সময় দিলেন ট্রাম্প মালদ্বীপে নির্বাচন একীভূতের প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যান
এইমাত্রপাওয়াঃ

রাজশাহীতে মদ পান করে মাতলামি করায়  ইউপি সদস্য আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যকে মদ্যপ অবস্থায় আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৬ ডিসেম্বর) রাত ৮টার ইউনিয়ন পরিষদ এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক ইউপি সদস্যের নাম সাকিম উদ্দিন। তিনি ভেড়ালীপাড়া গ্রামের মৃত সাকের উদ্দিনের ছেলে।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চত করেছেন।

পুলিশ জানায়, সাকিম মাঝে মধ্যেই মদ পান করে ইউনিয়ন পরিষদে প্রবেশ করেন। শুক্রবারও তিনি দেশি মদ খেয়ে ইউনিয়ন পরিষদে যান। সেখানে গিয়ে ডিউটিরত গ্রামপুলিশ সদস্য মোমিন উদ্দিনকে গালাগালি করেন। মোমিন নিষেধ করলে তার ওপর চড়াও হন। এসময় পাশে পড়ে থাকা লাঠি দিয়ে তাকে পেটাতে শুরু করেন। পরে স্থানীয়রা মোমিনকে উদ্ধার এবং সাকিমকে আটক করে চেয়ারম্যানকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ তাকে আটক করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে ইউপি সদস্যের মদপানের সত্যতা পান।

ওসি সাজ্জাদ হোসেন বলেন, সাকিমের বিরুদ্ধে মদ খেয়ে এলাকায় অশান্তি করার অভিযোগ ছিল। তাকে মাতাল অবস্থায় আটক করা হয়। পরে পরীক্ষায় তার মদ খাওয়ার সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করেছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page