April 4, 2026, 9:14 pm
শিরোনামঃ
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে স্পিকারের অভিনন্দন জুলাই সনদ নিজেই স্বতন্ত্র ও স্বকীয় এবং কার্যকরী : আইনমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে দেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী হাম টিকাদান কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য সচিব খুলনায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত সুনামগঞ্জে ফেসবুকে কমেন্ট করার জেরে সংঘর্ষে ২০ জন আহত যুদ্ধবিমান ঠেকাতে নতুন অ্যাম্বুশ কৌশল ইরানের সৌদির মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে ইসরায়েল : আইআরজিসি মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন পুতিন ও এরদোয়ান ১৪ এপ্রিল টাঙ্গাইল থেকে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

রাতে ঘূর্ণিঝড় হামুন শুরু ; ভোলার আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঘূর্ণিঝড় হামুন আজ মঙ্গলবার (২৪ অক্টোবর) রাত ১০টা থেকে সকাল ১০টার মধ্যে উপকূল অতিক্রম করবে। রাত ৮টার মধ্যে উপদ্রুত উপকূলবাসীকে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসার নির্দেশ দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান।

এদিকে, ঘূর্ণিঝড় ‘হামুন’ মোকাবেলায় ভোলায় প্রশাসন বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে ৭৪৩ টি সাইক্লোন সেন্টার, ১২ টি মুজিব কিল্লা ও ১৩ হাজার ৮৬০ জন সিপিপি ও প্রায় ২ হাজার রেড ক্রিসেন্ট সদস্য মোতায়েন রয়েছে বলে জানিয়েছেন ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান।

তিনি আরও জানান, ভোলার বিচ্ছিন্ন চরাঞ্চলে ঝূকিতে থাকায় মানুষকে নিরাপদে আশ্রয় কেন্দ্রে আনার জন্য সিপিপি ও রেড ক্রিসেন্টের পাশাপাশি কোস্টগার্ডকে কাজ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও জেলার সাত উপজেলায় ৮টি তথ্য সেবা কেন্দ্র খোলা হয়েছে। এছাড়া মেডিকেল টিম খোলা হচ্ছে ও পর্যাপ্ত ত্রাণ ও সুকনো খাবার এবং শিশু খাবার প্রস্তুত করা হচ্ছে।

এদিকে ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে ভোলায় সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে ও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে।

সভায় এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক তামিম আল ইয়ামিন, জেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) উপ-পরিচালক মো. আব্দুর রশিদ, জেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কামাল আজাদ, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলামসহ আরও অনেকে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page