October 5, 2026, 2:59 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

রাফায় অভিযান নিয়ে নেতানিয়াহুকে আবারো সতর্ক করলেন বাইডেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাফায় অভিযানের বিষয়ে নেতানিয়াহুকে আবারো সতর্ক করেছেন।
এই সতর্কতা সত্ত্বেও ইসরায়েল রাফায় অভিযান চালানোর বিষয়ে অনড় রয়েছে এবং ফিলিস্তিনীদের এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ জারি করেছে।
এদিকে যুক্তরাষ্ট্র বলেছে, হামাস গাজায় জিম্মি মুক্তির বিনিময়ে যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয়েছে।
যুক্তরাষ্ট্র হামাসের রাজি হওয়ার বিষয়টি পর্যালোচনা করে দেখছে বলে জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইয়ের পরিচালক বিল বার্নস আরব মিত্রদের মাধ্যমে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্যে মধ্যপ্রাচ্য সফর করছেন।
এদিকে জো বাইডেন এপ্রিলে নেতানিয়াহুকে হুঁশিয়ার করে বলেছিলেন, রাফায় অভিযান চালানো হবে ভুল।
এছাড়া মার্কিন পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন গত সপ্তাহে জেরুজালেমে বলেছেন, রাফায় আশ্রয় নেয়া ১০ লাখেরও বেশি বেসামরিক নাগরিকের কারণে সেখানে কোন অভিযান চালানো উচিত হবে না।
হোয়াইট হাউসের এক ব্রিফিংয়ে বলা হয়েছে, বাইডেন সোমবার আবারো রাফা নিয়ে তার অবস্থান স্পষ্ট করেছেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, যুক্তরাষ্ট্র এখনও বিশ্বাসযোগ্য ও বাস্তবায়নযোগ্য কোন মানবিক পরিকল্পনা দেখছে না।
সাংবাদিকদের তিনি বলেছেন, আমরা মনে করি রাফায় এ মুহুর্তে অভিযান চালালে ফিলিস্তিনী জনগণের দুর্ভোগকে রাতারাতি বাড়িয়ে তুলবে এবং বেসামরিক প্রাণহানির সংখ্যা বেড়ে যাবে।
কিন্তু বাইডেন ও নেতানিয়াহুর ফোনালাপের কয়েকঘণ্টা পরই ইসরায়েল রাফা থেকে ফিলিস্তিনীদের সরে যেতে দ্বিতীয় দফায় নির্দেশ জারি করে বলেছে, তারা সেখানে স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে।
এদিকে ইসরায়েল সোমবার রাতে রাফা এলাকায় বিমান হামলা জোরদার করেছে।
ইসরায়েলী সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, ইসরায়েলী বিমান সোমবার রাফায় ৫০টিরও বেশি সন্ত্রাসী স্থাপনায় হামলা চালিয়েছে।
উল্লেখ্য, ফিলিস্তিনী সংগঠন হামাস গত বছরের ৭ অক্টোবর ইসরাইলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালায়। এ সময়ে তারা প্রায় এক হাজার ১৭০ ইসরায়েলীকে হত্যা এবং ২৫০ জিম্মিকে আটক করে। এখনও তাদের কাছে ১৫০ জিম্মি আটক রয়েছে।
এদিকে ৭ অক্টোবর ইসরায়েল গাজায় প্রতিশোধমূলক পাল্টা হামলা শুরু করে যা এখনও চলছে। গাজায় ইসরায়েলের অব্যাহত হামলায় ৩৪ হাজারেরও বেশি ফিলিস্তিনী বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এদের অধিকাংশ নারী ও শিশু।



Our Like Page