October 3, 2026, 4:43 am
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

রামাল্লায় আল জাজিরার কার্যালয়ে ইসরায়েলি বাহিনীর অভিযান ; বন্ধের নির্দেশ

অনলাইন সীমান্তবাণী ডস্কে : অধিকৃত পশ্চিমতীরের রামাল্লায় আল জাজিরা টিভির ব্যুরো কার্যালয়ে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সেইসঙ্গে প্রাথমিকভাবে ৪৫ দিনের জন্য কার্যালয় বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রামাল্লায় আল জাজিরার কার্যালয়ের চারপাশে গোলাগুলি ও টিয়ার গ্যাসের শব্দ শোনা যাচ্ছে। রোববার ভোরে ভারী অস্ত্রসজ্জিত মাস্কপরা ইসরায়েলি সেনারা জোরপূর্বক আল জাজিরা টিভির ব্যুরো কার্যালয়ে প্রবেশ করে।

তারা আল জাজিরা টিভির পশ্চিম তীরের ব্যুরোপ্রধান ওয়ালিদ আল-ওমরির কাছে চ্যানেল বন্ধের সামরিক আদেশটি দেন। তবে এই আদেশের কোনো কারণ ব্যাখ্যা করেনি তারা।

রামাল্লা থেকে আল জাজিরার সাংবাদিক নিদা ইব্রাহিম ফোনে বলেছেন, ইসরায়েলের ভেতরে রিপোর্ট করা নিষিদ্ধের পর পশ্চিম তীরে অভিযান এবং কার্যালয় বন্ধের আদেশ কোনো আশ্চর্যজনক কিছু নয়।

ইসরায়েলের এমন সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে ‘প্যালেস্টানিয়ান জার্নালিস্টস সিন্ডিকেট’। এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, সেনাবাহিনীর এ ধরনের স্বৈরাচারী সিদ্ধান্ত সাংবাদিকতা ও গণমাধ্যমের কাজের স্বাধীনতার লঙ্ঘন।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page