September 30, 2026, 4:01 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

রাশিয়ার ড্রোন ও বুলেটপ্রুফ বডি আর্মর গ্রহণ করলেন কিম জং উন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়া সফর শেষ করেছেন উত্তর কোরিয়া নেতা কিম জং উন। এ সফরের সময় তিনি রাশিয়া থেকে ড্রোন এবং বুলেটপ্রুফ বডি আর্মর নিয়েছেন।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস গতকাল (রোববার) জানিয়েছে, উত্তর কোরিয়ার নেতা পাঁচটি কামিকাজে ড্রোন এবং একটি জেরান-২৫ গোয়েন্দা ড্রোন এবং এক সেট বুলেটপ্রুফ পোশাক নিয়েছেন যা থার্মাল ক্যামেরা দিয়ে সনাক্ত করা সম্ভব নয়।

তাস জানায়, এই বডি আর্মর বুক, কাঁধ, গলা এবং দেহের কটিসন্ধিগুলোর সুরক্ষা দেবে।

গতকাল কিম জং উন ভ্লাডিভস্টকে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর সঙ্গে সাক্ষাৎকার করেন। এছাড়া তিনি সেখানে রাশিয়ার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থাসহ সর্বাধুনিক অস্ত্রশস্ত্র পরিদর্শন করেন।

কিম জং উনের রাশিয়া সফরের আগে পশ্চিমা গণমাধ্যমগুলো অপপ্রচার চালিয়েছিল যে, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রাশিয়াকে অস্ত্র সরবরাহ করতে পারে উত্তর কোরিয়া এবং এই সফরের সময় এর সংক্রান্ত চুক্তি হবে। কিন্তু সে ধরনের কোনকিছু এই সফরে ছিল না।

আজকের বাংলা তারিখ



Our Like Page