November 3, 2026, 12:53 am
শিরোনামঃ
যশোরে পুলিশের বিশেষ অভিযানে ৪১ জন আটক যশোরের বেনাপোলে পুলিশের অভিযানে আওয়ামী লীগের ৪ কর্মী আটক যশোরে মিছিলে নেতৃত্বদানকারী চারজন আটক যশোরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গণসমাবেশ ও মানববন্ধন যশোরে যুবলীগ নেতা রহমত আটক ভূমিকম্প সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আন্দোলনের নামে যারা সহিংসতা করছে তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী শ্রমিক আন্দোলন ঘিরে একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তির ষড়যন্ত্র চলছে : রাশেদ খাঁন গাজীপুরে পুলিশের ৩ গাড়িতে আগুন ; সাংবাদিকসহ বিজিবি সদস্য আহত খুলনায় নদী থেকে দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

রাশিয়ার বিরুদ্ধে পাল্টা সামরিক অভিযানে বড় রকমের ক্ষয়ক্ষতির মুখে ইউক্রেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার বিরুদ্ধে কথিত পাল্টা সামরিক অভিযানে আরো বড় রকমের ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ইউক্রেনের সেনারা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল (শুক্রবার) এই তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে গত ২৪ ঘন্টায় কিয়েভের বাহিনী কয়েকশ সেনা সদস্য হারিয়েছে। একই সাথে পশ্চিমাদের সরবরাহ করা বহু সংখ্যক সামরিক যান ধ্বংস হয়েছে যার মধ্যে জার্মানির তৈরি লেপার্ড-২ এবং ফ্রান্সে নির্মিত এএমএক্স-১০ ট্যাংক রয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়মিত ব্রিফিংয়ে গতকাল জানায়, জাপোরিজিয়া অঞ্চলের রাবোতিনো গ্রামে ভয়াবহ সংঘর্ষ চলছে। এর আগের দিনও সেখানে বড় রকমের যুদ্ধ হয়। এ সংঘর্ষে ইউক্রেন ১৮০ জনের বেশি সেনা হারিয়েছে এবং তিনটি লেপার্ড ট্যাঙ্ক ধ্বংস হয়। ফলে রাশিয়ার অবস্থান থেকে পিছু হটাতে ব্যর্থ হয় ইউক্রেনের সেনারা।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়েছে, ইউক্রেনের সেনারা রাবোতিনো এলাকায় ফ্রান্সের তৈরি এএমএক্স-১০ মডেলের দুটি ট্যাংক হারিয়েছে। এছাড়াও অনলাইনে ছড়িয়ে পড়া একটি ফুটেজ থেকে দেখা যায়, মারিওপোলে এই মডেলের ক্ষতিগ্রস্ত একটি ট্যাংকসহ একটি সামরিক ট্রাক আটক করা হয়েছে। তবে এ ব্যাপারে রাশিয়ার সরকারি কোনো তথ্য বা বক্তব্য পাওয়া যায়নি।

রাশিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, দোনেস্ক এবং লুহানস্ক অঞ্চলে যুদ্ধ চলছে। সেখানে ইউক্রেনের একটি বড় হামলা প্রতিহত করা হয়েছে। এই সংঘর্ষে ইউক্রেন ১১০ জন সেনা হারিয়েছে। এর পাশাপাশি বহু সংখ্যক আরমার্ড ভেহিকেল ও অন্যান্য যুদ্ধযান ধ্বংস হয়েছে যার মধ্যে তিনটি হাউটজার কামান রয়েছে।

এর পাশাপাশি লুহানস্ক প্রজাতন্ত্রের ক্রানসি লিমান শহরে রাশিয়ার সেনাদের অগ্রাভিযানে ইউক্রেনের অন্তত ৯০ জন সেনা নিহত ও দুটি ফাইটিং ভেহিকেল, সেল্ফ প্রোপেলড এবং টৌড হাউটজার ধ্বংস হয়।

আজকের বাংলা তারিখ

  • ৩রা নভেম্বর, ২০২৬
  • ১৯শে কার্তিক, ১৪৩৩
  • ২২শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page