August 7, 2026, 7:20 pm
শিরোনামঃ
কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার ; কমবে মাদক মামলার জট : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করুক : আইনমন্ত্রী ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি : স্থানীয় সরকারমন্ত্রী সিলেটের ওসমানী নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত রাজশাহীতে ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করে গণধোলাই দিলো স্থানীয়রা অন্ধকারে মোজতবা খামেনির সঙ্গে বৈঠক ; আসল মানুষ কিনা প্রশ্ন ইরানের প্রেসিডেন্টের ইরানের বিরুদ্ধে বাংলাদেশ-পাকিস্তানসহ ১৩ দেশের জোট ইসরায়েলের শান্তি প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা নেই : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ‌ নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট
এইমাত্রপাওয়াঃ

রাশিয়া সফরে ইরানের নৌ কমান্ডার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর নৌ ইউনিটের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি রাশিয়া সফরে গেছেন।

সেন্ট পিটার্সবুর্গ বিমান বন্দরে তাকে স্বাগত জানিয়েছেন রাশিয়ার নৌবাহিনীর কমান্ডারের প্রতিনিধি ব্রিগেডিয়ার জেনারেল বুরজেঙ্কো। এ সময় মস্কোতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত কাজেম জালালিও উপস্থিত ছিলেন। রাশিয়ার নৌবাহিনী দিবস উপলক্ষে সেন্ট পিটার্সবুর্গে যে বার্ষিক কুচকাওয়াজ অনুষ্ঠান হবে তাতে অংশ নেয়াই ইরানি কমান্ডারের এই সফরের উদ্দেশ্য।

সেন্ট পিটার্সবুর্গে অনুষ্ঠেয় এই কুচকাওয়াজে বিশ্বের ২১টি দেশের সামরিক কর্মকর্তারা অংশ নেবেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও সেখানে উপস্থিত থাকবেন।

এই সফরে ইরানের কমান্ডার রাশিয়ার নৌ প্রধানসহ বেশ কয়েকটি দেশের সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে কথা রয়েছে।

চীন ও রাশিয়ার সঙ্গে ইরানের বার্ষিক যৌথ মহড়া আগামীতেও অনুষ্ঠিত হবে বলে শাহরাম ইরানি জানিয়েছেন।

এদিকে, রাশিয়ার নৌবাহিনীর দিবসের কুচকাওয়াজে ইরানের তিনটি নৌযান অংশ নেবে বলে বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page