October 27, 2026, 4:07 am
শিরোনামঃ
যশোরের শার্শায় মহাসড়কে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ ১ জন আটক যশোরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত ; আহত স্বামী ইয়োহেই সাসাকাওয়ার আমন্ত্রণে টোকিওতে নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান মানবপাচার প্রতিরোধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে : স্বরাষ্ট্রমন্ত্রী অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন : রেলমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জুলাইয়ে ‘কোটা’ ছাত্র আন্দোলনের পক্ষে ছিল : আইনজীবী নারায়ণগঞ্জে স্ট্যান্ড দখল নিয়ে অটোরিকশাচালকদের দুপক্ষের সংঘর্ষে ১৫ জন আহত রংপুরে শিক্ষকের ছেলেকে চোর সন্দেহে গণপিটুনিতে হত্যার অভিযোগ সৌদি-তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে বৈঠকে বসছে ইরান নোবেল না পাওয়ায় ক্ষুব্ধ, নরওয়েকে ‘জঘন্য দেশ’ বলে আখ্যা ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

রাশিয়ায় গির্জা-সিনাগগে হামলায় পুলিশ-যাজকসহ নিহত অন্তত ২৩ জন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ায় বেশ কিছু গির্জা, সিনাগগ এবং পুলিশের গাড়িতে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। দেশটির উত্তর ককেশাস প্রজাতন্ত্র দাগেস্তানে চালানো হামলায় এখন পর্যন্ত হামলাকারীসহ অন্তত ২৩ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে কমপক্ষে ১৫ জন পুলিশ কর্মকর্তা, একজন যাজক এবং
একজন নিরাপত্তারক্ষী রয়েছেন। এছাড়া ছয় হামলাকারীও নিহত হয়েছে। পুলিশ অন্যান্য হামলাকারীদেরও খুঁজে বের করার চেষ্টা করছে।

হামলাকারীদের পরিচয় এখনো জানা যায়নি। দাগেস্তানে এর আগেও জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় রোববার (২৩ জুন) দুটি গির্জা এবং দুটি সিনাগগে হামলা চালানো হয়েছে। দাগেস্তানের বৃহত্তম শহর মাখাচকালা শহরে একটি অর্থোডক্স গির্জায় হামলার ঘটনায় এক যাজক নিহত হয়েছেন।

দাগেস্তানের রিপাবলিকান নেতা সেরগেই মেলিকভ জানিয়েছেন, হামলার ঘটনায় ১৫ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।

সামাজিক মাধ্যমে পোস্ট করা বেশ কিছু ফুটেজে দেখা গেছে কালো পোশাক পরা বেশ কয়েকজন ব্যক্তি পুলিশের গাড়িতে গুলি করছে। এরপরেই জরুরি পরিষেবার বেশ কয়েকটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়।

প্রাচীন ইহুদি সম্প্রদায়ের এলাকা হিসেবে পরিচিত ডেরবান্টে বন্দুকধারীরা একটি সিনাগগ এবং গির্জায় হামলা চালায়। এরপরে সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়।

এছাড়া সার্গোকাল গ্রামে পুলিশের একটি গাড়িতে হামলা চালানো হয়। মাখাচকালার কাছে সার্গোকালিনস্কি জেলার প্রধান মাগোমেদ ওমারভকে সম্প্রতি আটক করে পুলিশ। রোববারের হামলার ঘটনায় মাগোমেদ ওমারভের দুই ছেলের সম্পৃক্ততা রয়েছে বলে খবর পাওয়া গেছে।

রাশিয়ার অন্যতম দরিদ্র এলাকা হিসেবে পরিচিত মুসলিম প্রধান দাগেস্তান। ২০০৭ থেকে ২০১৭ সালের মধ্যে ককেশাস এমিরেট নামের একটি জিহাদি সংগঠন এবং পরবর্তীতে ককেশাসের ইসলামিক এমিরেট দাগেস্তান এবং প্রতিবেশী রাশিয়ান চেচনিয়া প্রজাতন্ত্র, ইঙ্গুশেটিয়া এবং কাবারডিনো-বালকারিয়াতে হামলা চালায়।

আজকের বাংলা তারিখ

  • ২৭শে অক্টোবর, ২০২৬
  • ১২ই কার্তিক, ১৪৩৩
  • ১৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page