November 6, 2026, 3:16 pm
শিরোনামঃ
যশোরে পরকীয়ার জেরে স্বামীর হাতে স্ত্রী খুন ; স্বামীর থানায় আত্মসমর্পন আমাদের লক্ষ্য বন্ধ হওয়া কল-কারখানাগুলো ফের চালু করা : প্রধানমন্ত্রী এবার প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর পরিকল্পনা রয়েছে : প্রবাসী কল্যাণমন্ত্রী বদলে গেল জাতীয় চার নেতার নামে থাকা জাহাজের নাম ঝিনাইদহের কালীগঞ্জে হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কক্সবাজারে মানব পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার ৫৬ জন জিম্মিকে থানায় হস্তান্তর ইরানকে সম্পূর্ণ ধ্বংস করতে চাই না ; তবে করতে হতেও পারে : ট্রাম্প যুদ্ধ ইরানকে ‘বিশ্ব পরাশক্তিতে’ পরিণত করেছে : মাহমুদ নবভিয়ান ভারতের কাছ থেকে আরও ৬০টি ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র কিনছে ফিলিপাইন যশোরে বনফুলে ভোক্তা অধিকারের অভিযানে লাখ টাকা জরিমানা
এইমাত্রপাওয়াঃ

রাশিয়ায় ৬২০টি ড্রোন হামলা করলো ইউক্রেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের খারকিভ অঞ্চলে রাশিয়ার হামলায় ১০ জন নিহত ও আটজন আহত হয়েছেন। একই সময়ে মস্কো লক্ষ্য করে ইউক্রেন ৬২০টিরও বেশি ড্রোন ছুড়েছে, যা গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় হামলা হিসেবে দেখা হচ্ছে।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যা থেকে মঙ্গলবার ভোর পাঁচটার মধ্যে রাজধানীর দিকে আসা ১৮০টি ড্রোন প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে। পরে মস্কোগামী আরও ১৭টি ড্রোন ভূপাতিত করা হয়। রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস একে গত দুই বছরের মধ্যে মস্কোয় সবচেয়ে বড় ড্রোন হামলা হিসেবে বর্ণনা করেছে।

 

মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রে ভোরোবিওভ টেলিগ্রামে জানান, ড্রোন হামলায় ১০ বছরের এক শিশুসহ তিনজন আহত হয়েছেন। পাভলভস্কি পোসাদ জেলায় একটি ঘর পুড়ে গেছে এবং বোগোরোদস্কি জেলায় কয়েকটি বাড়ি ও গেস্টহাউস ক্ষতিগ্রস্ত হয়েছে। ড্রোন হামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ওয়াইল্ডবেরিজের একটি গুদাম সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেন দাবি করেছে, এই প্রতিষ্ঠানটি রুশ ড্রোনের যন্ত্রাংশ সরবরাহ করে।

 

 

 

অন্যদিকে ইউক্রেনের বিমানবাহিনী জানায়, তারা রাতে আসা ১৪৭টি ‘শত্রু’ ড্রোনের মধ্যে ১১১টি ভূপাতিত করতে পেরেছে। খারকিভের আঞ্চলিক গভর্নর ওলেহ সিনিয়েহুবোভ জানিয়েছেন, পেচেনিহি বসতিতে প্রাথমিক তথ্য অনুযায়ী ১০ জন নিহত ও আটজন আহত হয়েছেন। এছাড়া ইজিয়াম শহরে ৯ বছরের এক শিশুসহ আরও পাঁচজন আহত হন।

 

কিয়েভ অঞ্চলের ব্রোভারি শহরে রুশ ড্রোনের আঘাতে দপ্তর ও গুদামসহ বিভিন্ন ভবনে আগুন লাগে বলে মেয়র ইহোর সাপোঝকো জানান। জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী, ফ্রন্টলাইনের যুদ্ধ স্থবির হয়ে পড়ায় দুই দেশই দূরপাল্লার হামলা বাড়িয়েছে, যার ফলে বেসামরিক নিহতের সংখ্যা বাড়ছে।

 

 

 

গত জুলাইয়ে ইউক্রেনে ৪৩৭ জন বেসামরিক লোক নিহত হন, যা ২০২২ সালের মে মাসের পর সর্বোচ্চ। রাশিয়াও জুলাই মাসে ইউক্রেনীয় হামলায় ৭৯ জন বেসামরিক লোক নিহতের কথা নিশ্চিত করেছে।

আজকের বাংলা তারিখ

  • ৬ই নভেম্বর, ২০২৬
  • ২২শে কার্তিক, ১৪৩৩
  • ২৫শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page