October 2, 2026, 2:36 pm
শিরোনামঃ
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ ফেনীতে আধিপত্য বিস্তারের দ্বন্দ্বের জেরে ছাত্রদল কর্মীর দুই আঙুল বিচ্ছিন্ন টাঙ্গাইলে ধর্ষণের অভিযোগে ৭০ বছরের বৃদ্ধের বাড়িতে ৬২ বছরের বৃদ্ধার অনশন দ্বন্দ্ব ভুলে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত এগোচ্ছে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের দিকে যুক্তরাষ্ট্রের চাপে বাজারে মজুত ডিজেল ছাড়তে যাচ্ছে ইউরোপ বিক্ষোভে উত্তাল দিল্লি : ইন্টারনেট বন্ধ ও সাতশ’র বেশি আটক যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ
এইমাত্রপাওয়াঃ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে হবে : ট্রাম্প

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বলেছেন, আমার প্রশাসন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে দৃঢ়ভাবে কাজ করবে। আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ফ্লোরিডায় মার-এ-লাগো ক্লাবে আমেরিকা ফার্স্ট পলিসি ইন্সটিটিউটে ট্রাম্প বলেছেন, আমরা মধ্যপ্রাচ্য নিয়ে কাজ করতে যাচ্ছি এবং রাশিয়া ও ইউক্রেন নিয়ে অত্যন্ত কঠিনভাবে কাজ করতে যাচ্ছি। এটা থামাতে হবে, রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ বন্ধ করতে হবে।

নব-নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন, আজ আমি একটা রিপোর্ট দেখলাম। গত তিন দিনে হাজারো লোক নিহত হয়েছে, হাজার হাজার নিহত হয়েছে। তারা সেনা হতে পারেন কিন্তু তারা সেনা হোক বা শহরে বসে থাকা মানুষ হোক- এটা নিয়ে আমরা কাজ করতে যাচ্ছি।

এ ছাড়া মার্কিন নির্বাচনে ভূমিধস জয় পাওয়া নিয়ে ট্রাম্প বলেছেন, আমেরিকান জনগণ খুব আশ্চর্যজনক কিছু প্রদান করেছে। ১২৯ বছরে এটি সবচেয়ে বড় রাজনৈতিক জয়… আমরা সব কয়টি সুইং স্টেটে জিতেছি। আমরা পপুলার ভোটেও জিতেছি।

গত ৫ নভেম্বর নির্বাচনে জয়লাভ করার পর থেকেই দেশ ভালো কিছু করছে বলে দাবি করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট। এনিয়ে ট্রাম্প বলেছেন, এখন একটি বিষয় হচ্ছে স্পিকার, আমি মনে করি এটা গুরুত্বপূর্ণ। আপনার একটি বিল পাস করা উচিৎ- আমার মেয়াদ ৫ নভেম্বর থেকে শুরু করা উচিৎ।

এবার নির্বাচনে ট্রাম্পের রিপাবলিকান দেশটির কংগ্রেসের উভয়কক্ষ সিনেট ও প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। আগামী বছরের ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page