March 31, 2026, 8:10 pm
শিরোনামঃ
পদোন্নতি বঞ্চিত ১ হাজার ৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না : তথ্যমন্ত্রী হাজার কোটি টাকার প্রকল্পে দেশ কী পাবে সেটি দেখতে দেশবাসী তাকিয়ে আছে : পানিসম্পদ মন্ত্রী ক্রীড়া খাতের উন্নয়নে চীনের বড় বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা চায় বাংলাদেশ সীতাকুণ্ডে অবৈধভাবে মজুত ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার নারায়ণগঞ্জে সালিশের বিরোধে প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা খারাগ দ্বীপে সৈন্য পাঠানো ট্রাম্পের হাতে আর ফিরে যাওয়ার সিদ্ধান্ত আমাদের হাতে : ইরানের ভাইস প্রেসিডেন্ট চীনের কাছাকাছি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করলো জাপান ইরান যুদ্ধের লক্ষ্য অর্ধেকেরও বেশি অর্জিত হয়েছে : নেতানিয়াহু ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন
এইমাত্রপাওয়াঃ

রাস্তায় রেখে যাওয়া মায়ের দায়িত্ব নিলেন নাটোরের জেলা প্রশাসক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নাটোর সদর উপজেলায় নিজ সন্তান রাতের অন্ধকারে রাস্তায় ফেলে যাওয়া মায়ের দায়িত্ব নিয়েছেন জেলা প্রশাসক শামীম আহমেদ। ১০৭ বছর বয়সী ওই বৃদ্ধার নাম তারাবানু। নাটোর সদর উপজেলার ছাতনী ইউনিয়নের কেশবপুর গ্রামের বাসিন্দা তিনি।

জেলা প্রশাসক শামীম আহমেদ জানান, বিষয়টি অবগত হওয়ার পর শুক্রবার সকালে সহকারি কমিশনার (ভূমি) জোবায়ের হাবিবের মাধ্যমে ওই বৃদ্ধার কাছে নগদ ৫ হাজার টাকা ও শীতের কাপড় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি। এছাড়া বৃদ্ধার জন্য প্রতি মাসে খাওয়া-পড়া বাবদ প্রয়োজনীয় সকল জিনিসপত্র সরবরাহ করা হবে।

এছাড়া ছেলেরা ওই বৃদ্ধার দায়িত্ব না নেওয়ায় ওই বৃদ্ধাকে দেখভালের জন্য তার মেয়ে বায়লা বেগমের কাছে রাখা হয়েছে। এখন থেকে মেয়ে বায়লা বেগম তারাবানুর দেখাশোনা করবেন। তারাবানু বয়স্ক ভাতাভোগী। তাই তার মেয়েকে একটি ভাতা কার্ডের ব্যবস্থা করে দেওয়া হবে।

জেলা প্রশাসক জানান, অভিযুক্ত ছেলেদের বিরুদ্ধে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জানা গেছে, নাটোর সদর উপজেলার কেশবপুর গ্রামের বাসিন্দা তিন ভাই মানিক, হানিফ ও আজাদ তাদের মা তারাবানুর ভরণ-পোষণের দায়িত্ব নিতে অস্বীকৃতি জানায়। বুধবার রাত ৮টার দিকে ছোট ছেলে আজাদ তার মা তারাবানুকে রাস্তায় ফেলে যায়। পরে জনপ্রতিনিধিরা মীমাংসার চেষ্টা করেও ব্যর্থ হন। পরে তারা তাৎক্ষনিকভাবে ওই বৃদ্ধাকে তার নাতনির বাড়িতে তুলে দেয়।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page