October 17, 2026, 4:07 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

রোমানিয়ার আকাশসীমায় ড্রোন ভূপাতিত করলো ন্যাটো

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রোমানিয়ার আকাশসীমায় অনুপ্রবেশ করা একটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে ন্যাটোর বিমান। রোববার ভোরে ইউক্রেন সীমান্তসংলগ্ন এলাকায় ন্যাটোর এয়ার-প্যাট্রোল মিশনে থাকা একটি স্প্যানিশ এফ-১৮ যুদ্ধবিমান ড্রোনটি ধ্বংস করে। এটি চলতি বছরে রোমানিয়ার আকাশসীমায় ভূপাতিত হওয়া চতুর্থ ড্রোন। খবর রয়টার্সের।

ঘটনাটি ইউক্রেন যুদ্ধের প্রভাব ন্যাটোভুক্ত দেশগুলোর আকাশসীমায় ছড়িয়ে পড়ার ঝুঁকিকে আবারও সামনে এনেছে। রোমানিয়া ইউক্রেনের সঙ্গে দীর্ঘ সীমান্ত ভাগ করে নেওয়ায় রুশ ড্রোনের অনুপ্রবেশের ঘটনা দেশটিতে বারবার ঘটছে।

এর আগে পোল্যান্ড ও বাল্টিক অঞ্চলেও একই ধরনের ড্রোন অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। গত শুক্রবার লাটভিয়ার আকাশসীমায় ঢুকে পড়া একটি ড্রোন গুলি করে ভূপাতিত করে ন্যাটো। এর আগে জুনেও লাটভিয়ায় অনুপ্রবেশকারী একটি ড্রোন ভূপাতিত করেছিল ন্যাটো বাহিনী।

এদিকে, রোববার রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, নতুন করে ড্রোন ভূপাতিতের ঘটনাটি ঘটেছে ইউক্রেন ও মলদোভার সীমান্তসংলগ্ন এলাকায়। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ড্রোনটি মলদোভার দিক থেকে রোমানিয়ার আকাশসীমায় প্রবেশ করেছিল। পরে ন্যাটোর বিমান টহল মিশনে থাকা একটি স্প্যানিশ এফ-১৮ যুদ্ধবিমান সেটিকে ভূপাতিত করে।

ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হিসেবে রোমানিয়ায় স্পেনের সেনাবাহিনী নিযুক্ত আছে। রোববার তাদের একটি এফ-১৮ যুদ্ধবিমান থেকে ড্রোনটি ধ্বংস করা হয়। এর ধ্বংসাবশেষ ইউক্রেন সীমান্তের কাছে গালাতি অঞ্চলের একটি জনমানবহীন এলাকায় গিয়ে পড়ে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে ঝুঁকিতে পড়া দেশগুলোর মধ্যে রোমানিয়ার পূর্বাঞ্চলীয় সীমান্ত অন্যতম। ২০২৩ সালে দানিউব নদীর তীরে ইউক্রেনের বন্দরগুলো লক্ষ্য করে রাশিয়ার ধারাবাহিক ড্রোন হামলার সময় ধ্বংস হওয়া ড্রোনের ধ্বংসাবশেষ রোমানিয়ার ভূখণ্ডেও পাওয়া যায়। বিশেষ করে ইউক্রেনের ইজমাইল ও রেনি বন্দরে হামলার সময় সীমান্তবর্তী রোমানিয়ার বিভিন্ন এলাকায় এসব ধ্বংসাবশেষ পড়ার ঘটনা ঘটে।

 

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page