October 31, 2026, 2:49 pm
শিরোনামঃ
ঢাকা বিশ্ববিদ্যালয় এখন স্বাধীনতাবিরোধী অমানুষদের কারখানা : ফজলুর রহমান দেশে পৌঁছেছে সৌদি আরবে আগুনে নিহত ৭ বাংলাদেশির মরদেহ ভারত থেকে আনা চালে ক্যানসার সৃষ্টিকারী উপাদান ; বিতরণ স্থগিত ডিবির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন বরখাস্ত রাঙ্গামা‌টির সাজেকে দুই ‘সশস্ত্র গোষ্ঠীর’ মধ্যে গোলাগুলি টাঙ্গাইলে নদী থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার ভাসমান মরদেহ উদ্ধার সৌদির তেলসমৃদ্ধ অঞ্চল লক্ষ্য করে একের পর এক ড্রোন হামলা যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ ঠেকাতে কাতারের নতুন উদ্যোগ তৃতীয় দেশে ইউরেনিয়াম সরানোর প্রস্তাব ; হরমুজ প্রণালি খুলতে চায় ইরান যশোরে দুই হাজার পিস ইয়াবা ও প্রাইভেটকারসহ দুই মাদক ব্যবসায়ি আটক
এইমাত্রপাওয়াঃ

লালমনিরহাটে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন ৫ মাসের অন্তঃসত্ত্বা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  লালমনিরহাটের হাতীবান্ধায় স্বামীর সঙ্গে অভিমান করে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন আমেনা খাতুন (২৩) নামের এক অন্তঃসত্ত্বা নারী।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুরে লালমনিরহাট-বুড়িমারী রেললাইনের হাতীবান্ধা উপজেলার বড়খাতা হাফেজ সাহেবের মাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আমেনা খাতুন উপজেলার গড্ডিমারী ইউনিয়নের জুম্মাপাড় এলাকার নুরুল ইসলামের মেয়ে। তিনি একই উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ডাকালীবান্দা এলাকার রোকন উদ্দিনের স্ত্রী। আমেনা খাতুন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

খোঁজ নিয়ে জানা গেছে, বিয়ের আট মাস পর থেকে আমেনা খাতুন ও রোকন উদ্দিনের মধ্যে কলহ শুরু হয়। এরই জের ধরে স্বামীর সঙ্গে অভিমান করে চিকিৎসকের কাছে যাওয়ার কথা বলে বড়খাতা মাজার এলাকার রেললাইনে আসেন আমেনা। তিনি স্থানীয় অনেকের কাছে ট্রেন আসার সময় জানতে চান। পরে বুড়িমারী থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী একটি লোকাল ট্রেন ঘটনাস্থলে পৌঁছালে ট্রেনের সামনে ঝাঁপ দেন আমেনা খাতুন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রেললাইন থেকে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন হাতীবান্ধা ফায়ার সার্ভিসের ইনচার্জ মনির হোসেন।

লালমনিরহাট রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন বলেন, মরদেহ উদ্ধারের জন্য পুলিশ পাঠানো হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ৩১শে অক্টোবর, ২০২৬
  • ১৬ই কার্তিক, ১৪৩৩
  • ১৯শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page