April 1, 2026, 2:11 am
শিরোনামঃ
পদোন্নতি বঞ্চিত ১ হাজার ৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না : তথ্যমন্ত্রী হাজার কোটি টাকার প্রকল্পে দেশ কী পাবে সেটি দেখতে দেশবাসী তাকিয়ে আছে : পানিসম্পদ মন্ত্রী ক্রীড়া খাতের উন্নয়নে চীনের বড় বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা চায় বাংলাদেশ সীতাকুণ্ডে অবৈধভাবে মজুত ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার নারায়ণগঞ্জে সালিশের বিরোধে প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা খারাগ দ্বীপে সৈন্য পাঠানো ট্রাম্পের হাতে আর ফিরে যাওয়ার সিদ্ধান্ত আমাদের হাতে : ইরানের ভাইস প্রেসিডেন্ট চীনের কাছাকাছি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করলো জাপান ইরান যুদ্ধের লক্ষ্য অর্ধেকেরও বেশি অর্জিত হয়েছে : নেতানিয়াহু ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন
এইমাত্রপাওয়াঃ

লালমনিরহাট সীমান্তে ‘বিএসএফের গুলিতে’ দুই বাংলাদেশি নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : লালমনিরহাটের লোহাকুচি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের লোহাকুচি সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন– আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের মহিষতুলি এলাকার সানোয়ার হোসেনের ছেলে ওয়াস কুরুনী (৩২) এবং একই ইউনিয়নের ঝাড়িরঝাড় এলাকার সাদেক আলীর ছেলে আনোয়ার হোসেন ওরফে আয়নাল হক (৩০)।

এ বিষয়ে ভেলাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, ‘ভারতীয় গরু ব্যবসায়ীদের সহায়তায় কয়েকজন বাংলাদেশি রাখাল লোহাকুচি সীমান্তের ৯২১/২২নং পিলার এলাকায় গরু পারাপার করতে যায়। সে সময় বিএসএফ গোপালপুর সেক্টরের ৭৫ বিএসএফ ব্যাটালিয়নের কৈমারী বটফর ক্যাম্পের সদস্যরা গুলি ছোড়ে। তাদের গুলিতে আনোয়ার হোসেন ওরফে আয়নাল হক এবং ওয়াস কুরুনী নামের দুই রাখালের মৃত্যু হয়। অন্য রাখালরা মৃতদের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে এসেছে।’

ভেলাবাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য জমশের আলী বলেন, ‘গরু পারাপার করতে সীমান্তে যাওয়ায় বিএসএফের গুলিতে দুজনের মৃত্যু হয়েছে।’

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোক্তারুল ইসলাম বলেন, ‘বিএসএফের গুলিতে নিহতদের বাড়িতে অফিসার পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল এসএম তৌহিদুল আলম বলেন, ‘আমরা এ ধরনের ঘটনার কথা শুনেছি। আমাদের লোকজন তথ্য সংগ্রহ করছেন। এ ব্যাপারে পরে আপনাদের জানানো হবে।’

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page