October 3, 2026, 4:03 am
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

লেবাননে অতর্কিত হামলা চালাতে ইসরায়েলকে সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র : ইরানের সর্বোচ্চ নেতা

অনলাইন সীমান্তবাণী ডস্কে :  লেবাননে ব্যাপক বোমাবর্ষণ ও বিমান হামলা চালাতে ইসরায়েলকে সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনি এই মন্তব্য করেছেন।

বুধবার (২৫ সেপ্টেম্বর) খামেনি বলেছেন, যুদ্ধক্ষেত্রে ইসরায়েলি শত্রুরা অত্যন্ত অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত এবং তাদের পাশে রয়েছে যুক্তরাষ্ট্র। লেবাননে ইসরায়েলের ব্যাপক হামলা শুরুর পর প্রথমবার এমন মন্তব্য করলেন ইরানের সর্বোচ্চ নেতা।

অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক সাক্ষাৎকারে  বলেছেন, আমাদের প্রশাসন ২০১৫ সালে পারমাণবিক চুক্তিতে যারা জড়িত ছিল তাদের সঙ্গে আলোচনায় ইচ্ছুক। কিন্তু এই আলোচনা পুনরায় শুরু করার জন্য যুক্তরাষ্ট্র স্বদিচ্ছা দেখাচ্ছে না।

মাসুদ আরও বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে আমাদের কোনো সমস্যা নেই ।

এ ছাড়া খামেনি তার ভাষণে জানান, আমার নেতৃত্বে ইরান বিশ্বের সঙ্গে আলাদা হয়ে পড়েছে বলে যে সমালোচনা চলছে তা সত্য নয়। এনিয়ে খামেনি বলেছেন, আজ আমাদের এমন দেশগুলোর সঙ্গে যোগাযোগ এবং সম্পর্ক যেখানে বিশ্বের জনসংখ্যার অর্ধেক বাস করে।

ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে, এমন দেশ বলতে তিনি রাশিয়া ও চীনের কথা উল্লেখ করেছেন বলে মনে হচ্ছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page