October 17, 2026, 6:26 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

লেবাননে ইসরায়েলের ভয়াবহ ফসফরাস বোমা হামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দক্ষিণ লেবাননের একাধিক এলাকায় ইসরায়েলের সেনাবাহিনী ফসফরাস বোমা নিক্ষেপ করেছে। সোমবার (৩ আগস্ট) লেবাননের সরকারি সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।

এনএনএর প্রতিবেদনে বলা হয়েছে, নাবাতিয়েহ গভর্নরেটের ইয়ারুন ও আরনুন শহর এবং বিন্ত জুবাইল এলাকায় জলপাই ও পাইন গাছের বাগানে এসব বোমা ফেলা হয়েছে। এতে বড় ধরনের অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে।

একই সঙ্গে নাবাতিয়েহর কাছে আলি আল-তাহের পাহাড় এলাকায় ইসরাইলি বাহিনী দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলেও জানানো হয়েছে। এছাড়া টায়ার শহরের বাইত আল-সাইয়াদ এলাকায় একটি ইসরাইলি ড্রোন থেকে স্টান গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে বলেও এনএনএ দাবি করেছে।

অন্যদিকে, দক্ষিণ লেবাননে তাদের ৪০১তম ব্রিগেডের অভিযান শেষ হয়েছে বলে জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। রোববার প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ৯১তম ডিভিশনের অধীনে থাকা এই ব্রিগেড আট মাস আগে ওই অঞ্চলে অভিযান শুরু করেছিল।

বিবৃতিতে উল্লেখ করা হয়, এই সময়ে ব্রিগেডটি সীমান্তজুড়ে প্রতিরক্ষামূলক কার্যক্রম পরিচালনা করেছে এবং দক্ষিণ লেবাননের তথাকথিত নিরাপত্তা অঞ্চলে বিভিন্ন সামরিক অভিযান চালিয়েছে।

ইসরায়েলের সেনাবাহিনীর দাবি, অভিযানের সময় তারা হিজবুল্লাহর ১ হাজার ২০০টিরও বেশি স্থাপনা ধ্বংস করেছে। এর মধ্যে শত শত মিটার দীর্ঘ ভূগর্ভস্থ সুড়ঙ্গও রয়েছে। এছাড়া ৬০০টিরও বেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং ৬০ জনের বেশি হিজবুল্লাহ সদস্য নিহত হয়েছে বলেও সেনাবাহিনী জানিয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page