September 27, 2026, 3:02 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

লেবাননে বিস্ফোরণ ;  গাজার পক্ষে অভিযান অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করল হিজবুল্লাহ 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ গাজা উপত্যকায় ইসরাইল-বিরোধী অভিযান অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। সংগঠনটি বলেছে, সাম্প্রতিক ইসরাইলি নৃশংসতায় লেবাননে যে হতাহতের ঘটনা ঘটেছে তাতে দখলদারদের বিরুদ্ধে সংগ্রামই কেবল জোরদার হবে; প্রতিরোধ লড়াইয়ের সংকল্পকে শক্তিশালী করবে।

গতকাল (মঙ্গলবার) রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলিতে পেজার নামে পরিচিত বেতার যোগাযোগ যন্ত্রের বিস্ফোরণে কমপক্ষে ৯ জন শহীদ এবং ২৮০০ জন আহত হয়েছেন। এর মধ্যে একটি চার বছর বয়সী মেয়ে শিশু রয়েছে।

আজ এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, “গতকাল যা ঘটেছে তা কেবল আমাদের প্রত্যয় এবং জিহাদ ও প্রতিরোধের পথে এগিয়ে যাওয়ার সংকল্পকে শক্তিশালী করবে।” হিজবুল্লাহ আরো বলেছে, “আমরা জয়ের ব্যাপারে পুরোপুরি নিশ্চিত।”

সর্বশেষ তথ্য বিবরণীতে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বিস্ফোরণে কমপক্ষে ১২ জন শহীদ এবং ২৮০০ জন আহত হয়েছেন। হতাহতদের মধ্যে প্রতিরোধ আন্দোলনের সদস্যদের পাশাপাশি বেসামরিক লোকজনও রয়েছেন। এই অপরাধমূলক আগ্রাসনের জন্য ইসরাইলকে সম্পূর্ণরূপে দায়ী করেছে হিজবুল্লাহ।

​​​​​​​

 

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page