April 6, 2026, 4:24 am
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী কিছু শক্তি ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায় : মির্জা ফখরুল আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে এ ব্যপারে কোনো সন্দেহ নেই : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা রাখা যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ ময়মনসিংহে চাচার দায়ের কোপে ভাতিজা নিহত বরগুনাকে হামের সংক্রমণের রেড জোন ঘোষণা চুক্তি করতে ইরানকে ৪৮ ঘণ্টা সময় দিলেন ট্রাম্প মালদ্বীপে নির্বাচন একীভূতের প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যান
এইমাত্রপাওয়াঃ

শরীয়তপুরে নিখোঁজের ৫ ঘণ্টা পর নদী থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : শরীয়তপুর গোসাইরহাট উপজেলার জয়ন্তী নদী থেকে ইব্রাহিম (৭) ও খুকু মনি (৬) নামের দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) রাত ৭ টার দিকে কুচাইপট্টি ইউনিয়নের পাচকাঠি গ্রামের জয়ন্তী নদীর খেয়াঘাটের পাশ থেকে মরদেহগুলো উদ্ধার করে পুলিশ।

বৃহস্পতিবার সকালে গোসাইরহাট থানার ওসি মাকসুদ আলম বিষয়টি নিশ্চিত করেন।

নিহত শিশুরা পাঁচকাঠি গ্রামের মো. আলমগীরের ছেলে মো. ইব্রাহিম এবং একই এলাকার সবুজ বেপারীর মেয়ে খুকু মনি। খুকুমণি ও ইব্রাহিম সম্পর্কে চাচাতো ভাই-বোন।

পুলিশ জানায়, দুই শিশুর বাবা ঢাকায় চাকরি করেন। বাড়িতে মা মরিচ তুলতে যান। খেলার ছলে নদীর পাড়ে গিয়ে পা পিছলে দুই শিশু নদীতে পড়ে যায়। অনেক খোঁজা-খুঁজি করে না পেয়ে আত্মীয়স্বজন ভেবেছিল খুকু মনি ও ইব্রাহিম হারিয়ে গেছে। সন্ধ্যা রাতে নদীতে লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।

গোসাইরহাট থানা ওসি মাকসুদ আলম বলেন, বুধবার দুই শিশু নিখোঁজের ৫ ঘণ্টা পর নদীতে লাশ পাওয়া গেছে। পরিবারে কাছ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। শিশু দুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page