October 3, 2026, 1:38 am
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

শান্তিপূর্ণ প্রতিরোধের জন্য রাইট লিভলিহুড পুরস্কার জিতলেন ফিলিস্তিনের মানবাধিকার কর্মী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের মানবাধিকার কর্মী ইসা আমরো পশ্চিম তীরে অহিংস প্রতিরোধের জন্য রাইট লিভলিহুড পুরস্কার জিতেছেন। এই পুরস্কারটিকে বিকল্প নোবেল হিসেবে বিবেচনা করা হয়।

আমরোর জন্ম পশ্চিম তীরের হেবরন শহরে। এই শহরে প্রায় ১ হাজার ইহুদি বসতিস্থাপনকারী ইসরাইলি সামরিক সুরক্ষার অধীনে প্রায় ২ লক্ষ ফিলিস্তিনের মধ্যে বসবাস করছে।
পশ্চিম তীরে ইসরাইলি দখলদারিত্বের বিরুদ্ধে লড়াইয়ে তিনি নিজের জীবন উৎসর্গ করেছেন।
আমরো (৪৪) ইয়ুথ এগেইনেস্ট সেটেলমেন্টস গ্রুপ প্রতিষ্ঠা করেছিলেন। তার এই সংঘটন এই অঞ্চলে ইহুদি বসতির বিরুদ্ধে প্রচারণা চালিয়ে আসছে। আন্তর্জাতিক আইনে এইসব সম্প্রদায়গুলোকে ব্যাপকভাবে অবৈধ হিসেবে গণ্য করা হয়।
ফাইন্ডেশন জানিয়েছে, ফিলিস্তিন কর্তৃপক্ষ এবং ইসরাইল উভয়েই তাকে বারবার আটক ও নির্যাতন করেছে।
আমরো বলেছেন, ‘এটা একটা অলৌকিক ঘটনা যে, আমি এখনো বেঁচে আছি।’
ফিলিস্তিন কারিগরী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে আমরো সফলভাবে ছয় মাসের আইন অমান্য অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন। ২০০৩ সালে ইসরাইল বিরোদী আন্দোলনের সময় বিশ্ববিদ্যালয়টি বন্ধ হয়ে যায়।
আমরো এক বিবৃতিতে বলেছেন, ‘আমি অন্যান্য ছাত্রদের সাথে বিশ্ববিদ্যালয়টি আবার খৃুলতে পেরেছি।’
তিনি আরো বলেছেন, ‘আমি একজন প্রকৌশলীতে স্নাতক ডিগ্রি লাভ করেছি। এটা আমার চরিত্রের একটি বৈশিষ্ট।’
সুইডেন-ভিত্তিক রাইট লাইভলিহুড ফাউন্ডেশন ফিলিপিনার আদিবাসী অধিকারের চ্যাম্পিয়ন জোয়ান কার্লিং এবং মোজাম্বিকের জলবায়ু কর্মী আনাবেলা লেমোসকেও এই পুরস্কার দিয়ে সম্মানিত করেছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page