September 23, 2026, 5:17 pm
শিরোনামঃ
যশোরে দুই যুবলীগ নেতা আটক যশোরে মানবপাচার মামলার আসামি আটক ; ইন্দোনেশিয়ায় জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগ মাগুরায় আনসার-ভিডিপির ‘সঞ্জীবন প্লাটুন সদস্যদের উদ্যোগে ১ একর জমিতে ৭ প্রকারের বৃক্ষরোপণ   জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী ; পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী এ বছর স্থানীয় নির্বাচনের সম্ভাবনা কম : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বাংলাদেশের ই-কমার্স সম্প্রসারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না : হাইকোর্ট গোপালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১৭ জন আহত নোয়াখালীতে নারিকেল পাড়াকে কেন্দ্র করে ভাগনের লাঠির আঘাতে মামার মৃত্যু
এইমাত্রপাওয়াঃ

শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে হবে : খাদ্যমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার বলেছেন, দেশপ্রেমিক ও দায়িত্বশীল প্রজন্ম তৈরি করতে বর্তমান সরকার শিক্ষাক্রমে গুণগত পরিবর্তন এনেছে। কারণ শিক্ষার্থীরাই স্মার্ট বাংলাদেশের মূল হাতিয়ার।
সাধন চন্দ্র মজুমদার আজ সকাল সাড়ে ১১টায় জেলার  সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানার আহবান জানিয়ে সাধন চন্দ্র মজুমদার বলেন, বাংলাদেশকে জানতে হবে। সেই সঙ্গে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। বিশ্বের দরবারে দেশকে উঁচুতে তুলে ধরার মানসিকতা নিয়ে বড় হতে হবে।
মন্ত্রী বলেন, আগে শিক্ষার্থীদের শিক্ষাজটে পড়তে হতো। শিক্ষা জীবনের মূল্যবান সময় নষ্ট হতো।এখন বিশ্ববিদ্যালয়ে সেশন জট নেই। সময়মতো শিক্ষা জীবন শেষ করে কর্মে প্রবেশ করতে সক্ষম হচ্ছে শিক্ষার্থীরা।দেশে বর্তমানে কারিগরি ও প্রাতিষ্ঠানিক শিক্ষারও বিস্তার ঘটছে।
শিক্ষকদের উদ্দেশ্যে খাদ্যমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে দেশের উন্নয়ন অংশীদার হিসেবে গড়তে আপনাদের ভূমিকা গুরুত্বপূর্ণ।এই শিক্ষার্থীদের আগামীর জন্য আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে হবে। তাদের হাত ধরেই স্মার্ট বাংলাদেশ গঠন হবে।
সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো: আব্দুল বারী শাহ চৌধুরীর সভাপতিত্বে সভায় সাপাহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান হোসেন,উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল্যাহ আল মামুন,জেলা শিক্ষা অফিসার মো. লুৎফর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শামসুল আলম শাহ চৌধুরী এবং সাধারণ সম্পাদক মো. মাসুদ রেজা সারোয়ার বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন।
স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাজেদুল আলম।
পরে খাদ্যমন্ত্রী ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় সাফল্য অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page