April 30, 2026, 1:40 am
শিরোনামঃ
ঢাকাকে গ্রিন সিটি করতে ৫ বছরে ৫ লাখ বৃক্ষরোপণ করা হবে : প্রধানমন্ত্রী জুলাই থেকে বিনামূল্যে স্কুলড্রেস দেবে সরকার : শিক্ষা মন্ত্রী ২৮ বছরে পরিশোধ করবে বাংলাদেশ রূপপুর প্রকল্পের ৯০ ভাগ ঋণ দেশের বাজারে আবারও কমলো স্বর্ণ ও রুপার দাম পাবনায় পুকুর ইজারা নিয়ে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে ৬ জন আহত ময়মনসিংহে ধানক্ষেত থেকে কৃষকের মরদেহ উদ্ধার ইরানের পরমাণু নিয়ে আমার চেয়েও বেশি উদ্বিগ্ন রাজা চার্লস : ট্রাম্প জ্বালানি সংকট মোকাবিলায় নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ইরানকে নিজেদের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিচ্ছে পাকিস্তান ঝিনাইদহের মহেশপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
এইমাত্রপাওয়াঃ

শিশু অধিকার লঙ্ঘনের দায়ে ইসরায়েলী সেনবাহিনী ও হামাস কালো তালিকাভুক্ত : জাতিসংঘ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : শিশু অধিকার লঙ্ঘনের কারণে জাতিসংঘের কালো তালিকাতে ইসরায়েলের সেনা এবং হামাস উভয়কে যুক্ত করা হয়েছে।

এছাড়া এতে ইসরায়েল ও গাজা যুদ্ধে শিশুদের বিরুদ্ধে গুরুতর লঙ্ঘনের ঘটনা নজিরবিহীনভাবে বেড়েছে বলে উল্লেখ করা হয়েছে।
এদিকে জাতিসংঘ যুদ্ধে শিশুদের ক্ষতি করার জন্যে সুদানের সেনবাহিনী এবং প্রতিদ্বন্দ্বী আধা সামরিক বাহিনীকে কালো তালিকাভুক্ত করেছে।
একইসঙ্গে সংস্থাটি বিশ্বজুড়েই শিশুদের ওপর এই ধরনের সহিংসতা বেড়ে যাওয়ার সমালোচনা করেছে।
মঙ্গলবার জাতিসংঘের রিপোর্ট থেকে এই কথা জানা গেছে।
রিপোর্টটি বৃহস্পতিবার প্রকাশ হওয়ার কথা রয়েছে। এর আগেই রিপোর্টটি বার্তা সংস্থা এএফপি’র হাতে আসে।
এতে সংস্থার মহাসচিব এন্তোনিও গুতেরেস বলেছেন, ২০২৩ সালে সশস্ত্র সংঘাতে শিশুদের প্রতি সহিসংতা চরম মাত্রায় পৌঁছে। গুরুতর লঙ্ঘনের ঘটনা বেড়েছে ২১ শতাংশ।
শিশুদের হত্যা ও পঙ্গু এবং স্কুল ও হাসপাতালে হামলার কারণে সুদানের সেনাবাহিনী এবং প্রতিদ্বন্দ্বী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসকে কালো তালিকাভুক্ত করা হয়েছে।
ওই রিপোর্টে গুতেরেস লেখেন, গুরুতর লঙ্ঘনের ঘটনা নাটকীয়ভাবে বেড়ে যাওয়ায় আমি আতংকিত।
রিপোর্টে বিশ্বের ২০টি সংঘাতপূর্ণ এলাকায় শিশুদের হত্যা, আহত, নিয়োগ, অপহরণ ও যৌন সহিংসতার বিষয়গুলো অন্তর্ভূক্ত করা হয়েছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page