March 9, 2026, 11:32 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে বেপজা’র নির্বাহী চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে সমর্থন চাইলেন পররাষ্ট্রমন্ত্রী তামাকের প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ করার প্রস্তাব দেওয়া হবে : তথ্যমন্ত্রী নারীর ক্ষমতায়নে বিএনপি সবসময় কাজ করেছে : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী নেত্রকোনায় নেশার টাকার জন্য শ্বশুরবাড়ির স্বর্ণালংকার লুট করল বাবা-ছেলে চাঁপাইনবাবগঞ্জে সালিশকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত নারায়ণগঞ্জে কর্তব্যরত পুলিশের কাছ থেকে পিস্তল ছিনতাই নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে : ট্রাম্প ইরান যুদ্ধের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নিযুক্ত হলেন মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

সফলতার সঙ্গে কক্ষপথে নুর-৩ ইমেজিং স্যাটেলাইট স্থাপন করলো ইরান

প্রতীকি ছবি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামী প্রজাতন্ত্র ইরান সফলতার সঙ্গে পৃথিবীর কক্ষপথে নুর-৩ ইমেজিং স্যাটেলাইট স্থাপন করেছে।

আজ (বুধবার) সকালে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র অ্যারোস্পেস ডিভিশন কাসেদ রকেটের সাহায্যে এই স্যাটেলাইট মহাকাশে পাঠায় এবং ভূপৃষ্ঠের ৪৫০ কিলোমিটার উপরে পৃথিবীর কক্ষপথে স্থাপন করা হয়।

এই ইমেজিং স্যাটেলাইট কক্ষপথে সফলভাবে স্থাপন করার পর ইরানের যোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী ইশা যারেপুর এক্স পেজে দেয়া এক পোস্টে বলেছেন, “আইআরজিস’র অ্যারেস্পেসের বিশেষজ্ঞদের প্রচেষ্টায় কিছুক্ষণ আগে নুর-৩ স্যাটেলাইট সফলভাবে পৃথিবীর কক্ষপথে স্থাপন করা হয়েছে। আমি ইরানের সমস্ত জনগণকে বিশেষ করে দেশের মহাকাশ গবেষণা শিল্পে জড়িত সবাইকে এবং আইআরজিসি’র বিশেষজ্ঞদের অভিনন্দন জানাচ্ছি। ইনশাল্লাহ চলতি ফারসি বছর হবে ইরানের মহাকাশ গবেষণা শিল্পের জন্য বিশেষ ফলদায়ক।”

বিশ্বের প্রথম সারির যে দশটি দেশ মহাকাশে স্যাটেলাইট স্থাপন করার ক্ষেত্রে বিশেষ দক্ষতা অর্জন করেছে ইরান এখন তার অন্যতম।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page