October 26, 2026, 6:38 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় মহাসড়কে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ ১ জন আটক যশোরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত ; আহত স্বামী ইয়োহেই সাসাকাওয়ার আমন্ত্রণে টোকিওতে নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান মানবপাচার প্রতিরোধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে : স্বরাষ্ট্রমন্ত্রী অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন : রেলমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জুলাইয়ে ‘কোটা’ ছাত্র আন্দোলনের পক্ষে ছিল : আইনজীবী নারায়ণগঞ্জে স্ট্যান্ড দখল নিয়ে অটোরিকশাচালকদের দুপক্ষের সংঘর্ষে ১৫ জন আহত রংপুরে শিক্ষকের ছেলেকে চোর সন্দেহে গণপিটুনিতে হত্যার অভিযোগ সৌদি-তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে বৈঠকে বসছে ইরান নোবেল না পাওয়ায় ক্ষুব্ধ, নরওয়েকে ‘জঘন্য দেশ’ বলে আখ্যা ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

সবচেয়ে উষ্ণতম বছর ২০২৪ সাল : ইইউ মনিটর

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জুলাই মাসে মাসিক তাপমাত্রার রেকর্ডের ১৩ মাসের ধারাবাহিকতা শেষ হওয়া সত্ত্বেও ‘ক্রমবর্ধমানরহারে তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত থাকায় সম্ভবত’ ২০২৪ হবে রেকর্ডের সবচেয়ে উষ্ণতম বছর। ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু মনিটর বৃহস্পতিবার এ কথা বলেছে।
কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস (সি-৩এস) বলেছে, গত মাসটি রেকর্ড বইয়ে ১৯৪০ সালের পর দ্বিতীয় উষ্ণতম মাস ছিল। যা ২০২৩ সালের জুলাইয়ের তুলনায় সামান্য শীতল।
জুন ২০২৩ এবং জুন ২০২৪ এর মধ্যে প্রতিটি মাস বছরের সময়ের জন্য নিজস্ব তাপমাত্রার রেকর্ড গ্রহণ করেছে।
সি-৩এস এর ডেপুটি ডিরেক্টর সামান্থা বার্গেস বলেছেন, ‘রেকর্ড-ব্রেকিং মাসের ধারা শেষ হয়েছে। কিন্তু শুধুমাত্র একটি ঝাঁকুনি রয়ে গেছে।’
সি-৩এস-এর মাসিক বুলেটিন অনুসারে, গত মাসে বিশ্বব্যাপী গড় তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৯১ ডিগ্রি সেলসিয়াস, জুলাই ২০২৩-এর তুলনায় মাত্র ০.০৪ ডিগ্রি সেলসিয়াস কম।
বার্গেস বলেন, ‘সামগ্রিক প্রেক্ষাপটের পরিবর্তন হয়নি। এতে আমাদের জলবায়ু উষ্ণ হতে থাকে।’
তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তনের বিধ্বংসী প্রভাব ২০২৩ সালের আগে শুরু হয়েছিল এবং বিশ্বব্যাপী গ্রিনহাউস গ্যাস নির্গমন নেট শূন্যে না পৌঁছানো পর্যন্ত চলতে থাকবে।’
১৯৯১ থেকে ২০২০ সালের গড় থেকে জানুয়ারি-জুলাই পর্যন্ত বৈশ্বিক তাপমাত্রা ০.৭০ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল।
সি-৩এস বলেছে, এই অসঙ্গতিটি এই বছরের বাকি অংশে উল্লেখযোগ্যভাবে কমতে হবে যাতে ২০২৪ ২০২৩ এর চেয়ে বেশি গরম না হয়। ‘এটি ক্রমবর্ধমান সম্ভাবনা তৈরি করে যে ২০২৪ রেকর্ডে সবচেয়ে উষ্ণ বছর হতে চলেছে।’

আজকের বাংলা তারিখ

  • ২৭শে অক্টোবর, ২০২৬
  • ১১ই কার্তিক, ১৪৩৩
  • ১৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page