November 28, 2026, 1:47 am
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

সমৃদ্ধ ইউরেনিয়াম পেতে ইরানের সঙ্গে কোনো চুক্তির প্রয়োজন নেই : ট্রাম্প

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম পেতে দেশটির সঙ্গে কোনো চুক্তির প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (৪ জুন) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি যুক্তরাষ্ট্রের এই অবস্থানের কথা জানান।

ট্রাম্প বলেন, আমরা এখনই এটা (সমৃদ্ধ ইউরেনিয়াম) পেয়ে যেতে পারি। চাইলে তারা আমাদের আটকাতে পারবে বলে মনে হয় না। তবে এর কোনো প্রয়োজন নেই, কারণ এখন এটা চাপা পড়ে (নিষ্ক্রিয় অবস্থায়) আছে।

ট্রাম্প আরও জানান, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা আলী খামেনির সঙ্গে বৈঠক করার কোনো ইচ্ছা তার নেই। তবে ওয়াশিংটন ও তেহরান যদি কোনো চুক্তিতে পৌঁছায়, তাহলে দুই নেতার মধ্যে বৈঠক হতে পারে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন , যদি এমন কিছু হয় তাহলে আমি অবশ্যই সম্মান দেখাব।

এদিকে ট্রাম্পের এই মন্তব্য ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান আরও স্পষ্ট করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page