October 27, 2026, 4:43 am
শিরোনামঃ
যশোরের শার্শায় মহাসড়কে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ ১ জন আটক যশোরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত ; আহত স্বামী ইয়োহেই সাসাকাওয়ার আমন্ত্রণে টোকিওতে নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান মানবপাচার প্রতিরোধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে : স্বরাষ্ট্রমন্ত্রী অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন : রেলমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জুলাইয়ে ‘কোটা’ ছাত্র আন্দোলনের পক্ষে ছিল : আইনজীবী নারায়ণগঞ্জে স্ট্যান্ড দখল নিয়ে অটোরিকশাচালকদের দুপক্ষের সংঘর্ষে ১৫ জন আহত রংপুরে শিক্ষকের ছেলেকে চোর সন্দেহে গণপিটুনিতে হত্যার অভিযোগ সৌদি-তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে বৈঠকে বসছে ইরান নোবেল না পাওয়ায় ক্ষুব্ধ, নরওয়েকে ‘জঘন্য দেশ’ বলে আখ্যা ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

সর্বাত্মক যুদ্ধ শুরু হলে ইসরায়েলের কোনো অংশ নিরাপদ থাকবে না : হিজবুল্লাহ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : লেবানের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সেক্রেটারি জেনারেল হাসান নাসরুল্লাহ হুঁশিয়ারি দিয়েছেন, যদি ইসরায়েল হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু করে তাহলে ইসরায়েলের কোনো অংশ নিরাপদ থাকবে না।

বুধবার (১৯ জুন) টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি এই হুমকি দেন। ইসরায়েলি হামলায় নিহত কমান্ডার তালেব আব্দুল্লাহর স্মরণে এই ভাষণ দেন তিনি।

নাসরুল্লাহ বলেছেন, যদি ইসরায়েল পূর্ণ যুদ্ধ শুরু করে তাহলে তারা যেন জল, আকাশ ও স্থল থেকে হামলার জন্য প্রস্তুত থাকে।

“যদি সর্বাত্মক যুদ্ধ শুরু হয় তাহলে ইসরায়েলের কোনো অংশ নিরাপদ থাকবে না। হিজবুল্লাহ কোনো নিয়ম ছাড়া কোনো বাধা ছাড়া যুদ্ধ করবে। শত্রুরা জানে সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য আমরা আমাদের প্রস্তুত করেছি… কোনো অংশ… আমাদের রকেটের বাইরে থাকবে না।”— বলেন নাসরুল্লাহ।

এছাড়া প্রথমবারের মতো ইউরোপের দেশ সাইপ্রাসে হামলার হুমকি দিয়েছেন হিজবুল্লাহর সেক্রেটারি জেনারেল। তার মতে, সর্বাত্মক যুদ্ধ শুরু হলে সাইপ্রাস দখলদার ইসরায়েলি বাহিনীকে তাদের বন্দর ও ঘাঁটি ব্যবহার করতে দিতে পারে।

নাসুল্লাহ এ ব্যাপারে বলেছেন, “লেবাননে হামলা চালানোর জন্য যদি সাইপ্রাসের বন্দর এবং ঘাঁটি ইসরায়েলি শত্রুদের জন্য খুলে দেওয়া হয়, এটির অর্থ হবে, সাইপ্রাসের সরকার এই যুদ্ধের অংশ এবং প্রতিরোধ বাহিনী তাদের বিরুদ্ধে যুদ্ধের অংশ হিসেবে কাজ করবে।”

তিনি আরও বলেছেন, “শত্রুরা আমাদের ভয় দেখাতে চায়। কিন্তু ভয় তাদের পাওয়া উচিত।”

ফিলিস্তিনের গাজার প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলে রকেট হামলা অব্যাহত রাখা হবে বলেও জানিয়েছেন নাসরুল্লাহ। তিনি বলেছেন, “আমরা গাজাকে সমর্থন জানিয়ে যাব এবং আমরা যে কোনো কিছুর জন্য প্রস্তুত। আমরা ভীত নই। আমাদের দাবি পরিষ্কার: গাজায় একটি সম্পূর্ণ স্থায়ী যুদ্ধবিরতি।” নাসরুল্লাহ বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন যে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন সেখানে গাজায় স্থায়ী যুদ্ধ বন্ধের কোনো কথা নেই।

এছাড়া দখলদার ইসরায়েলের দুই উগ্রপন্থী মন্ত্রী বাজায়েল স্মোরিচ এবং ইতামার বেন গিভিরকে নিয়েও কথা বলেছেন হিজবুল্লাহ প্রধান। তিনি বলেছেন, হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ শুরু করার উস্কানি দিয়ে এই দুজন ইসরায়েলকে নরকে নিয়ে যেতে চায়।

আজকের বাংলা তারিখ

  • ২৭শে অক্টোবর, ২০২৬
  • ১২ই কার্তিক, ১৪৩৩
  • ১৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page