March 31, 2026, 2:35 pm
শিরোনামঃ
পদোন্নতি বঞ্চিত ১ হাজার ৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না : তথ্যমন্ত্রী হাজার কোটি টাকার প্রকল্পে দেশ কী পাবে সেটি দেখতে দেশবাসী তাকিয়ে আছে : পানিসম্পদ মন্ত্রী ক্রীড়া খাতের উন্নয়নে চীনের বড় বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা চায় বাংলাদেশ সীতাকুণ্ডে অবৈধভাবে মজুত ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার নারায়ণগঞ্জে সালিশের বিরোধে প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা খারাগ দ্বীপে সৈন্য পাঠানো ট্রাম্পের হাতে আর ফিরে যাওয়ার সিদ্ধান্ত আমাদের হাতে : ইরানের ভাইস প্রেসিডেন্ট চীনের কাছাকাছি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করলো জাপান ইরান যুদ্ধের লক্ষ্য অর্ধেকেরও বেশি অর্জিত হয়েছে : নেতানিয়াহু ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন
এইমাত্রপাওয়াঃ

সাতক্ষীরায় ছোট ভাইয়ের দায়ের কোপে বড় ভাই নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় পারিবারিক দ্বন্দ্বের জের ধরে শেখ লোকমান হোসেন (৫৬) নামের এক ব্যক্তিকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করেছেন আপন ছোট ভাই।

রোববার (৩০ অক্টোবর) সকালে উপজেলার মাহমুদপুর গ্রামে আকবর আলী মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। নিহত লোকমান হোসেন মাহমুদপুর গ্রামের শেখ মুনসুর আলীর বড় ছেলে।

নিহতের স্ত্রী রমেছা বেগম বলেন, ‘আমার স্বামীর সঙ্গে শ্বশুরের ভালো সম্পর্ক থাকায় ঈর্ষার চোখে দেখত দেবর মোশাররফ। এ নিয়ে তিনি বিভিন্ন জায়গায় আমার স্বামী সম্পর্কে আজে-বাজে কথা ছড়াতেন। শ্বশুর এ নিয়ে দেবরকে বকা দেয়। এর জের ধরে সে আমার স্বামীকে হত্যা করেছে।’

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহেদ মোর্শোদ জাগো নিউজকে বলেন, মরদেহ উদ্ধারের পর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা হয়েছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page