March 31, 2026, 4:04 pm
শিরোনামঃ
পদোন্নতি বঞ্চিত ১ হাজার ৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না : তথ্যমন্ত্রী হাজার কোটি টাকার প্রকল্পে দেশ কী পাবে সেটি দেখতে দেশবাসী তাকিয়ে আছে : পানিসম্পদ মন্ত্রী ক্রীড়া খাতের উন্নয়নে চীনের বড় বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা চায় বাংলাদেশ সীতাকুণ্ডে অবৈধভাবে মজুত ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার নারায়ণগঞ্জে সালিশের বিরোধে প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা খারাগ দ্বীপে সৈন্য পাঠানো ট্রাম্পের হাতে আর ফিরে যাওয়ার সিদ্ধান্ত আমাদের হাতে : ইরানের ভাইস প্রেসিডেন্ট চীনের কাছাকাছি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করলো জাপান ইরান যুদ্ধের লক্ষ্য অর্ধেকেরও বেশি অর্জিত হয়েছে : নেতানিয়াহু ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন
এইমাত্রপাওয়াঃ

সিরাজগঞ্জে শাশুড়ি হত্যার দায়ে পুত্রবধূর যাবজ্জীবন কারাদণ্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সিরাজগঞ্জে শাশুড়ি হত্যা মামলায় পুত্রবধূ নজিরন বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। রায়ে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ১ বছর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

সোমবার (৩১ অক্টোবর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মোঃ নাজির এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত নজিরন বেগম (৩৯) সলঙ্গার গুদারচড় এলাকার মৃত শাকের প্রামানিকের মেয়ে।

মামলার বিবরণে জানা যায়, জেলার সলঙ্গা থানার নাইমুড়ী গ্রামের সাখাওয়াত হোসেনের পুত্র শাহ আলমের সাথে আসামি নজিরন বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই নজিরন বেগমের সাথে শাশুড়ি আমেনা বেগমের বনিবনা হচ্ছিল না। বিভিন্ন সময় নজিরন বেগম শাশুড়ি আমেনা বেগমের সাথে ঝগড়াতে লিপ্ত হয়।

গত ২০০৯ সালের ১৪ সেপ্টেম্বর সন্ধ্যায় নজিরন বেগমের শ্বশুর পার্শ্ববর্তী বাজারে যায়। সে সময় বাসায় শাশুড়ি ও পুত্রবধূ ছাড়া কেউ ছিল না। সে সুযোগে নজিরন তার শাশুড়ি আমেনা বেগমকে শ্বাসরোধ করে হত্যা করেন।

পরবর্তীতে আমেনা বেগমের স্বামী সাখাওয়াত হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে ১৫ জন সাক্ষী সাক্ষ্যে অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি নজিরন বেগমের উপস্থিতিতে আজ এ রায় ঘোষণা করেন বিচারক।

আজকের বাংলা তারিখ



Our Like Page