October 18, 2026, 1:17 pm
শিরোনামঃ
সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন : প্রধানমন্ত্রী অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক ; আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ : ডিএমপি কমিশনার গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ নির্দেশ স্থগিত নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালালো স্বামী চট্টগ্রামে যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ; অস্ত্রসহ ৬ জন আটক গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ মরদেহ ; একসঙ্গে জানাজা সৌদির পক্ষে ইয়েমেন যুদ্ধে নামছে আরব আমিরাত নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিলো ইরান প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার
এইমাত্রপাওয়াঃ

সিরিয়ায় ইসরাইলের বিমান ও নৌ হামলা শুরু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইহুদিবাদী ইসরাইল সিরিয়ার বিভিন্ন স্থানে ভয়াবহ হামলা চালিয়েছে। হামলার ভয়াবহতাকে রাশিয়ার বার্তা সংস্থা স্পুৎনিক ‘ভূমিকম্প’ বলে অভিহিত করেছে।

আজ (সোমবার) ইসরাইলের যুদ্ধবিমানগুলো তারতুস এবং লাতাকিয়া শহর সহ সিরিয়ার পশ্চিম উপকূলের গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায়। ইসরাইলি যুদ্ধবিমানগুলো ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও গোলাবারুদের গুদামে বোমাবর্ষণ করে। এতে এসব শহরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

লেবাননের আল-মায়াদিন টেলিভিশন চ্যানেল জানিয়েছে, দখলদার ইসরাইল বাহিনী সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় কুনেইত্রা প্রদেশের মূল শহরের ১৫ কিলোমিটারের মধ্যে পৌঁছে গেছে।

এদিকে, রাশিয়ার বার্তা সংস্থা স্পুৎনিক জানিয়েছে, ইহুদিবাদী ইসরাইলের সেনারা হামা এবং হোমস প্রদেশের কয়েকটি সামরিক অবস্থানে হামলা চালিয়েছে। এসব হামলার ঘটনাকে স্পুৎনিক ভূমিকম্পের সাথে তুলনা করেছে। বার্তা সংস্থাটি জানিয়েছে, ইহুদিবাদি ইসরাইলের যুদ্ধজাহাজ থেকে সিরিয়ার উপকূলীয় তারতুস প্রদেশ লক্ষ্য করে বহু সংখ্যক ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়।

এদিকে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, ইহুদিবাদী ইসরাইলি বাহিনীর যুদ্ধবিমান পূর্বাঞ্চলীয় দেইর আজ-জাওয়ার প্রদেশের একটি সামরিক বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে। সিরিয়ার সশস্ত্র বিদ্রোহীদের ক্ষমতা দখলের ৯ দিন পরে এসেও ইসরাইল এসব হামলা চালাচ্ছে কিন্তু ক্ষমতা দখলকারী হায়াতে তাহরির আশ-শাম এর বিরুদ্ধ কিছুই বলছে না।

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page