October 2, 2026, 7:28 pm
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

সিরিয়ায় যুক্তরাষ্ট্রের হামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  মার্কিন বাহিনী সিরিয়ায় ইরান-সমর্থিত বিভিন্ন গোষ্টির ৯টি স্থাপনা টার্গেট করে গতকাল সোমবার ব্যাপক বিমান হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে একথা জানিয়েছে।

মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, সিরিয়ায় অবস্থানরত তাদের বাহিনীর ওপর ইরান সমর্থিত গোষ্টিগুলোর হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে। তাদের দাবি, গত ২৪ ঘণ্টায় সিরিয়ার দু’টি স্থানের ৯টি স্থাপনায় হামলা করেছে সেন্টকম।

ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানিয়েছে।

সেন্টকমের এক বিবৃতিতে বলা হয়েছে, ইরাক ও সিরিয়ায় জঙ্গি সংগঠন আইএসকে নিশ্চিহ্ন করার অভিযানে অংশ নেয়া মার্কিন ও যৌথ বাহিনীর ওপর ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর ভবিষ্যৎ হামলা কিংবা হামলার পরিকল্পনার সক্ষমতা কমিয়ে দিতেই এসব বিমান হামলা চালানো হয়েছে।

খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র মাঝে মাঝে ইরাক এবং সিরিয়ায় ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর ঘাঁটিতে হামলা চালিয়ে আসছে।

গত ফেব্রুয়ারিতে ইরাক ও সিরিয়ায় ৮৫টি স্থাপনায় হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। মার্কিন সেনাদের ওপর হামলার জবাবে এ হামলা চালানো হয়েছিল।

সিরিয়ায় ৯শ’ ও ইরাকে ২হাজার ৫শ’ মার্কিন সেনা বর্তমানে অবস্থান করছে। মূলত জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) পুনরুত্থান ঠেকাতে স্থানীয় সামরিক বাহিনীকে সাহায্য করার জন্য ২০১৪ সাল থেকে এসব সেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page