October 4, 2026, 3:43 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

সীমান্তে কয়েক হাজার নতুন মাইন বসিয়েছে উত্তর কোরিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : উত্তর কোরিয়া সম্প্রতি তার সীমান্তে কয়েক হাজার নতুন ল্যান্ডমাইন বিছিয়েছে,এতে দেশাটির একাধিক সৈন্যের হতাহতের শিকার হওয়া সত্ত্বেও তাদের সৈন্যদের ভয়ঙ্কর পরিস্থিতিতে কাজ করতে বাধ্য করেছে। সিউল বুধবার এ কথা বলেছে।
প্রতিরক্ষা মন্ত্রনালয় এক বিবৃতিতে বলেছে,‘প্রচন্ড তাপ এবং বর্ষা মৌসুম সত্ত্বেও, উত্তর কোরিয়ার সামরিক বাহিনী মাইন স্থাপন করেছে এবং ফ্রন্টলাইন এলাকায় প্রাচীরের বেড়া তৈরি করেছে।’
এতে বলা হয়,‘নতুন বসানো স্থলমাইনগুলোর সংখ্যা আনুমানিক কয়েক হাজার।’
মন্ত্রণালয় জানিয়েছে, বিশ্বের সবচেয়ে ভয়ংকরভাবে মাইন স্থাপন করা এলাকাগুলোর মধ্যে একটি এই সীমান্ত, সেখানে ডিমিলিটারাইজড জোন বরাবর প্রতিরক্ষা জোরদার করার জন্য মাসব্যাপী প্রচেষ্টা চলাকালীন ইতিমধ্যে অন্তত ১০টি ঘটনা ঘটেছে যেখানে মাইন বিস্ফোরিত হয়েছে, যার ফলে সৈন্যদের মধ্যে ‘একাধিক হতাহত’ হয়েছে।
মন্ত্রণালয় উল্লেখ করেছে,এই প্রচেষ্টার জন্য সংগঠিত উত্তর কোরিয়ার সৈন্যরা ‘সপ্তাহান্তে বা ডিউটি পরিবর্তন ছাড়াই অপর্যাপ্ত ব্যারাকের অবস্থার মধ্যে বসবাস করছে এবং দিনে গড়ে ১২ থেকে ১৩ ঘন্টা কাজ করছে।’
মন্ত্রণালয় প্রকাশিত একটি ছবিতে তিনজন সৈন্যকে কাঠের বাক্স বহন করতে দেখা গেছে,যা মন্ত্রণালয় ল্যান্ডমাইন হিসেবে চিহ্নিত করেছে।
আরেকটি ছবিতে দেখা যাচ্ছে একদল সৈন্য আহত কমরেডকে স্ট্রেচারে নিয়ে যাচ্ছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page