October 2, 2026, 5:11 pm
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

সুইজারল্যান্ডে জানুয়ারি থেকে বোরকা পরা নিষিদ্ধ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আগামী বছর জানুয়ারির ১ তারিখ থেকে পাবলিক প্লেসে মুখ ঢেকে রাখে এমন পোশাক নিষিদ্ধের আইন কার্যকর হচ্ছে সুইজারল্যান্ডে। দেশটির সরকার গত বুধবার (৬ নভেম্বর) এই তথ্য জানিয়েছে।

দেশটির ফেডারেল কাউন্সিল এক ঘোষণায় জানিয়েছে, বোরকা পরা নিষিদ্ধের আইন কার্যকরের তারিখ ধার্য করা হয়েছে এবং যারা এই আইন ভাঙবেন তাদের অন্তত এক হাজার ১৪৪ ডলার জরিমানা হতে পারে। যা বাংলাদেশি মুদ্রায় এক লাখ ৩৭ হাজার টাকার বেশি।

তবে সুইজারল্যান্ডের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বোরকা পরা নিষিদ্ধের এই আইন বিমান, কূটনৈতিক এবং কনস্যুলার এলাকায় কার্যকর হবে না। একইসঙ্গে ধর্মীয় ও পবিত্র স্থানগুলোতেও মুখ ঢাকা যাবে।

এ ছাড়া স্বাস্থ্যজনিত, আবহাওয়াজনিত ও ট্র্যাডিশনাল কারণেও মুখ ঢাকার সুযোগ দেওয়া হবে। পাশাপাশি শৈল্পিক বা বিনোদন এবং বিজ্ঞাপনের ক্ষেত্রে মুখ ঢাকায় কোনো বাধা থাকবে না। ব্যক্তিগত সুরক্ষার জন্যও মুখ ঢাকা যাবে। তবে এজন্য কর্তৃপক্ষের কাছ থেকে আগে থেকে অনুমতি নিতে হবে।

গত বছরের সেপ্টেম্বরে দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ মুখ ঢেকে রাখার উপর নিষেধাজ্ঞা পাস করার পক্ষে ভোট দেয়। এরপর দেশটির ন্যাশনাল কাউন্সিল কাউন্সিল ১৫১-২৯ ভোটে আইনটি অনুমোদন করে।

এর আগে ২০২১ সালে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত এক গণভোটে বোরকা পরিধানের বিরুদ্ধে রায় দেয় দেশটির জনগণ। এরপরেই দেশটির পার্লামেন্টে বোরকার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে আইন পাস হয়।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page