August 7, 2026, 1:49 am
শিরোনামঃ
নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট শিকলমুক্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়তে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : তথ্যমন্ত্রী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জুলাই শহীদদের কবরের টাকাও মেরে খেয়েছে অন্তর্বর্তী সরকার : মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশে আরও কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে সরকার যশোরে নগদ টাকা ও মালামালসহ প্রতারক চক্রের দুই সদস্য আটক শেরপুরে ছেলের হত্যা মামলা তুলে না নেওয়ায় বাবাকে হত্যার অভিযোগ জামালপুরে জীবিত অবস্থায় নিজের চল্লিশা ; ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ চিকিৎসার উদ্দেশ্যে গাঁজার চাষ ও ব্যবহার বৈধ ঘোষণা করলো নেপাল
এইমাত্রপাওয়াঃ

সুদান একটি সর্বাত্মক গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে রয়েছে : জাতিসংঘের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সুদান একটি ‘সর্বাত্মক গৃহযুদ্ধের’ দ্বারপ্রান্তে রয়েছে বলে সতর্ক করে দিয়েছে জাতিসংঘ। বিশ্ব সংস্থাটি আরো বলেছে, সেই গৃহযুদ্ধের রেশ প্রতিবেশী দেশগুলোতে পড়তে এবং গোটা অঞ্চলের স্থিতিশীলতাকে বিপন্ন করে তুলতে পারে।

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস রোববার তার মুখপাত্র ফারহান খানের মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে এ আশঙ্কা প্রকাশ করেছেন। সুদানের ওমদুরমান শহরের একটি আবাসিক এলাকায় দেশটির সেনাবাহিনীর বিমান হামলায় প্রায় দুই ডজন মানুষ নিহত হওয়ার একদিন পর জাতিসংঘের এ বিবৃতি প্রকাশিত হলো।

ফারহান হকের বিবৃতিতে বলা হয়েছে, “সুদানের সশস্ত্র বাহিনীগুলোর মধ্যে চলমান যুদ্ধের ব্যাপারে গুতেরেস গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এজন্য যে, এই সংঘাত একটি ‘সর্বাত্মক গৃহযুদ্ধে’ রূপ নিতে এবং আঞ্চলিক স্থিতিশীলতাকে বিপদাপন্ন করে তুলতে পারে।”

সুদানের সেনাবাহিনী দাবি করেছে, তারা ওমদুরান শহরে আধা সামরিক বাহিনী আরএসএফের অবস্থানে বিমান হামলা চালিয়েছে।

ফারহান হকের বিবৃতিতে সুদানের সংঘাত নিরসনের লক্ষ্যে আফ্রিকান ইউনিয়ন এবং প‚র্ব আফ্রিকান জোট- আইজিএডি যে প্রচেষ্টা চালাচ্ছে তার প্রতি সমর্থন জানানো হয়। ইথিওপিয়া, কেনিয়া, সোমালিয়া ও দক্ষিণ সুদানকে নিয়ে গঠিত আইজিএডি জোট সুদান সংকট নিরসনের উপায় বের করতে সোমবার আদ্দিস আবাবায় বৈঠকে মিলিত হবে বলে কথা রয়েছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page