April 1, 2026, 11:32 am
শিরোনামঃ
এইমাত্রপাওয়াঃ

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য পুনরুদ্ধার, বালু লুটপাট বন্ধ, শ্রমিক স্বার্থ রক্ষা এবং পরিবেশ সুরক্ষার দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে সুনামগঞ্জ পৌর শহরের আলফাতউদ্দিন স্কয়ার ট্র্যাফিক পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জ পরিবেশ রক্ষা আন্দোলন ও ধোপাজান চলতি নদী শ্রমিক সমবায় সমিতি লিমিটেড এর সহযোগিতায় সুনামগঞ্জ আন্তঃউপজেলা অধিকার পরিষদ এ মানববন্ধন আয়োজন করে।

সুনামগঞ্জ পরিবেশ রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক ফজলুল করিম সাঈদের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আন্তঃউপজেলা অধিকার রক্ষা পরিষদের সভাপতি নূরুল হক আফিন্দী, সুনামগঞ্জ পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি এ কে এম আবু নাছার, সাংগঠনিক সম্পাদক নূরুল হাসান আতাহের, হাওর উন্নয়ন সংস্থা (হাউস)-এর নির্বাহী পরিচালক সালেহীন চৌধুরী শুভ, হাওর বাঁচাও আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক এ কে কুদরত পাশা, আমার সুনামগঞ্জ এর সম্পাদক মো. সুহেল আলম, হাওর বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলন, দোয়ারাবাজার উপজেলা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. আফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান, জামালগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক মো. মদরিছ মিয়া চৌধুরী, ধোপাজান চলতি নদীর শ্রমিক নেতা মো. হাফিজুর রহমান এবং নূরুল ইসলাম।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page