March 31, 2026, 9:58 pm
শিরোনামঃ
পদোন্নতি বঞ্চিত ১ হাজার ৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না : তথ্যমন্ত্রী হাজার কোটি টাকার প্রকল্পে দেশ কী পাবে সেটি দেখতে দেশবাসী তাকিয়ে আছে : পানিসম্পদ মন্ত্রী ক্রীড়া খাতের উন্নয়নে চীনের বড় বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা চায় বাংলাদেশ সীতাকুণ্ডে অবৈধভাবে মজুত ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার নারায়ণগঞ্জে সালিশের বিরোধে প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা খারাগ দ্বীপে সৈন্য পাঠানো ট্রাম্পের হাতে আর ফিরে যাওয়ার সিদ্ধান্ত আমাদের হাতে : ইরানের ভাইস প্রেসিডেন্ট চীনের কাছাকাছি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করলো জাপান ইরান যুদ্ধের লক্ষ্য অর্ধেকেরও বেশি অর্জিত হয়েছে : নেতানিয়াহু ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন
এইমাত্রপাওয়াঃ

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে হরিণের মাংসসহ নৌকা জব্দ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের গহীনে অভিযান চালিয়ে একটি নৌকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১০ কেজি হরিণের মাংস জব্দ করেছেন বনবিভাগের সদস্যরা।

গতকাল বৃহস্পতিবার সুন্দরবনের কৈখালী স্টেশনাধীন টেংরাখালী টহল ফাঁড়ির আওতাধীন চুনকুড়ি নদী থেকে হরিণের মাংস ও নৌকা জব্দ করা হয়।

বনবিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের গহীনে টেংরাখালী টহল ফাঁড়ির আওতাধীন চুনকুড়ি এলাকায় হরিণ শিকার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে টহল ফাঁড়ির সদস্যরা সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় বনবিভাগের উপস্থিতি টের পেয়ে চোরাশিকারিরা বনের ভেতরে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি। এরপর সেখান থেকে একটি নৌকা ও ১০ কেজি হরিণের মাংস জব্দ করা হয়। পরে জব্দকৃত হরিণের মাংস সাতক্ষীরা বন আদালতের ম্যাজিস্ট্রেটের সম্মুখে উপস্থাপন করা হয়।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. ফজলুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, চোরাশিকারিরা অনেক সময় হরিণের মাংসের সঙ্গে বিভিন্ন মাংস মিশিয়ে বিক্রি করে। এসব অপরাধীদের হাতেনাতে ধরতে আমরা নিয়মিত অভিযান ও গোয়েন্দা নজরদারি চালিয়ে যাচ্ছি।

এ বিষয়ে তিনি সাধারণ জনগণকে সচেতন থাকার আহ্বান জানান। তিনি আরও জানান, বন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর নির্দেশনায় জব্দকৃত হরিণের মাংসের সঙ্গে কেরোসিন মিশিয়ে আদালত চত্বরে মাটিচাপা দেওয়া হয়।

এ ঘটনায় বন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page