March 31, 2026, 6:56 pm
শিরোনামঃ
পদোন্নতি বঞ্চিত ১ হাজার ৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না : তথ্যমন্ত্রী হাজার কোটি টাকার প্রকল্পে দেশ কী পাবে সেটি দেখতে দেশবাসী তাকিয়ে আছে : পানিসম্পদ মন্ত্রী ক্রীড়া খাতের উন্নয়নে চীনের বড় বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা চায় বাংলাদেশ সীতাকুণ্ডে অবৈধভাবে মজুত ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার নারায়ণগঞ্জে সালিশের বিরোধে প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা খারাগ দ্বীপে সৈন্য পাঠানো ট্রাম্পের হাতে আর ফিরে যাওয়ার সিদ্ধান্ত আমাদের হাতে : ইরানের ভাইস প্রেসিডেন্ট চীনের কাছাকাছি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করলো জাপান ইরান যুদ্ধের লক্ষ্য অর্ধেকেরও বেশি অর্জিত হয়েছে : নেতানিয়াহু ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন
এইমাত্রপাওয়াঃ

সুন্দরবনের হরিণের মাংসসহ শিকারি আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের গোলখালী এলাকায় অভিযান চালিয়ে ১৫ কেজি হরিণের মাংস, মাথা ও চামড়াসহ এক চোরাশিকারিকে আটক করা হয়েছে। বুধবার দুপুরে বন বিভাগের বুড়িগোয়ালিনী ও কোবাতক বন স্টেশনের সদস্যরা গোলখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেন।

আটক চোরাশিকারির নাম আদম আলী। সে খুলনার কয়রা উপজেলার গোলখালী গ্রামের জাফর আলী ঢালীর ছেলে।

বন বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুড়িগোয়ালিনী স্টেশন অফিসার (এসও) নূরে আলমের নেতৃত্বে বন বিভাগের সদস্যরা সেখানে অভিযান চালান। এ সময় সেখানে থেকে ১৫ কেজি হরিণের মাংস, মাথা ও চামড়াসহ আদম আলী নামের ওই চোরাশিকারিকে হাতেনাতে আটক করা হয়। বন বিভাগের সদস্যদের উপস্থিতি টের পেয়ে অপর তিন চোরাশিকারি আমিরুল ঢালী, তার দুই ছেলে মিনহাজ ঢালী ও মুন্না ঢালী নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) একেএম ইকবাল হোসেন চৌধুরী এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক চোরাশিকারির বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে সাতক্ষীরার আদালতে পাঠানো হয়েছে। পলাতক অপর তিন চোরাশিকারিকে আটকের চেষ্টা চলছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page