October 4, 2026, 8:34 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

স্যাটেলাইট উৎক্ষেপণে ব্যর্থ উত্তর কোরিয়া : সিউলর নিন্দা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দক্ষিণ কোরিয়া মঙ্গলবার কক্ষপথে গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণের উত্তর কোরিয়ার ব্যর্থ প্রচেষ্টার নিন্দা জানিয়ে বলেছে, এই ধরনের উৎক্ষেপণ প্রচেষ্টা একটি ‘উস্কানিমূলক কাজ’ যা আঞ্চলিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলে দেয়। এই ধরনের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ক্ষেত্রে এটি ছিল দ্বিতীয় ঘটনা।
সোমবার রাতে উত্তর কোরিয়া জানায়, তাদের ‘মালিগিয়ং-১-১’ গোয়েন্দা স্যাটেলাইট বহনকারী রকেটটি একটি ইঞ্জিন সমস্যার কারণে উৎক্ষেপণের কয়েক মিনিট পর বিস্ফোরিত হয়।
গত বছরের গোড়ার দিকে দুই দফা ব্যর্থ প্রচেষ্টা চালানোর পর নভেম্বরে কক্ষপথে একটি গুপ্তচর স্যাটেলাইট স্থাপন করার দাবি করে উত্তর কোরিয়া। আর এটি কিম জং উনের শাসনামলের একটি শীর্ষ অগ্রাধিকার প্রকল্প।
মঙ্গলবার জাপানি সম্প্রচার কেন্দ্র এনএইচকে পরিবেশিত ভিডিও ফুটেজে দেখা যায়, রাতের আকাশে একটি জ্বলন্ত প্রজেক্টাইল ছুটে চলার সময় বিস্ফোরিত হয়। এটি উৎক্ষেপণের সময় উত্তর-পূর্ব চীন থেকে ক্যামেরাবন্দী হয়েছিল।
দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা অফিস বলেছে, এমন স্যাটেলাইট উৎক্ষেপণ ‘জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের লঙ্ঘন এবং এটি একটি উস্কানিমূলক কাজ।’



Our Like Page