March 31, 2026, 10:36 am
শিরোনামঃ
নারায়ণগঞ্জে সালিশের বিরোধে প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা খারাগ দ্বীপে সৈন্য পাঠানো ট্রাম্পের হাতে আর ফিরে যাওয়ার সিদ্ধান্ত আমাদের হাতে : ইরানের ভাইস প্রেসিডেন্ট চীনের কাছাকাছি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করলো জাপান ইরান যুদ্ধের লক্ষ্য অর্ধেকেরও বেশি অর্জিত হয়েছে : নেতানিয়াহু ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন ঝিনাইদহের মহেশপুরে জ্বালানি পাম্পে নজরদারি বাড়াতে টাস্কফোর্স গঠন ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা হবে বাধ্যতামূলক : প্রধানমন্ত্রী তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণ দেশের ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করার প্রকৃত পথ : স্থানীয় সরকার মন্ত্রী অবৈধ তেল মজুতের তথ্য দিলেই মিলবে ১ লাখ টাকা পুরস্কার ১০ এপ্রিলের মধ্যে এমপিরা বাসা বরাদ্দ পাচ্ছেন
এইমাত্রপাওয়াঃ

হজ গাইড নিয়োগ দিচ্ছে বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :   হজ গাইড নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়। প্রার্থীর বয়স ন্যূনতম ৩২ বছর ও সর্বোচ্চ ৬২ বছর। প্রার্থীকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ হতে হবে। এছাড়া হজ গাইড হলে প্রার্থীকে ন্যূনতম একবার পবিত্র হজ পালনের অভিজ্ঞতা থাকতে হবে।

প্রার্থীকে ন্যূনতম এসএসসি বা সমমান পাস হতে হবে। শুদ্ধভাবে পবিত্র কুরআন তিলাওয়াত ও হজের মাসআলা-মাসায়েল জানতে হবে। অন্যান্য যোগ্যতা থাকা সাপেক্ষে ৪৪ জন হজযাত্রী সংগ্রহকারী প্রার্থী অগ্রাধিকার পাবেন।

প্রার্থীকে স্মার্টফোন, e-Hajj BD মোবাইল অ্যাপ ও হোয়াটসঅ্যাপ ব্যবহারে পারদর্শী হতে হবে। কঠোর পরিশ্রমী ও আচরণে বিনয়ী হতে হবে। আরবি ভাষায় পারদর্শী প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।

সাক্ষাৎকারে প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের প্রশিক্ষণে আবশ্যিকভাবে অংশগ্রহণ করতে হবে। এর আগে হজ গাইড হিসেবে দায়িত্বে অবহেলা বা শৃঙ্খলাভঙ্গের কারণে অভিযুক্ত ব্যক্তির আবেদন বাতিল বলে গণ্য হবে।

আগ্রহী প্রার্থীদের আগামী ১৫ অক্টোবরের মধ্যে হজ পোর্টালের (www.hajj.gov.bd/hajjguide) মাধ্যমে আবেদন করতে হবে। সরাসরি কোনো আবেদন গ্রহণ করা হবে না। আবেদনের বিষয়ে ১৬১৩৬ নম্বরে ফোন করে প্রয়োজনীয় তথ্য জানা যাবে।

আজকের বাংলা তারিখ



Our Like Page