October 4, 2026, 9:24 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

হামাসের ফাঁদে ইসরাইলের সেনারা বন্দী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস একটি টানেলে ইসরাইলের ইহুদিবাদী সেনাদের জন্য একটি ফাঁদ পেতেছিল। আর সেই ফাঁদে পা দিয়েছে ইসরাইলি সেনারা।

এতে অজ্ঞাত সংখ্যক দখলদার সেনা হতাহত এবং ধরা পড়েছে। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের বরাত দিয়ে এ খবর দিয়েছে আল জাজিরা।

কাতারভিত্তিক সংবাদমাধ্যমটি জানিয়েছে, হামাসের সামরিক শাখা কাশেম বিগ্রেডের মুখপাত্র আবু ওবাইদা এ তথ্য জানিয়েছেন। উত্তর গাজার জাবালিয়া ক্যাম্পে এই ঘটনা ঘটে বলে দাবি করেছেন তিনি।

তবে হামাসের এ দাবি অস্বীকার করেছে ইসরাইলি সেনাবাহিনী।

এদিকে হামাস কর্তৃপক্ষের একজন মুখপাত্র ওসামা হামাদান বলেন, ইসরাইলের সঙ্গে সমঝোতার ক্ষেত্রে নতুন করে আর কোনো আলোচনা হবে না। এ ধরনের আলোচনা বরং ইসরাইলকে গাজায় আরও বেশি হামলার সুযোগ করে দেয়।

গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলি হামলায় এ পর্যন্ত প্রায় ৩৬ হাজার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ৮০ হাজার ৪২০ জন।

দক্ষিণ রাফায় ইসরাইলকে হামলা না চালাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ রয়েছে। এছাড়া আন্তর্জাতিক অপরাধ আদালতও ইসরাইলি বাহিনীকে সেখানে হামলা না চালাতে নিষেধ করেছে। কিন্তু ইসরাইল আন্তর্জাতিক আদালতের সে আদেশকে পাত্তাই দিচ্ছে না।

নাম প্রকাশে অনিচ্ছুক ইসরাইলি সেনাবাহিনীর এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের আদেশ কোনো জেনারেলের আদের্শ নয়, যে আমরা মানতে বাধ্য।



Our Like Page