October 18, 2026, 1:17 pm
শিরোনামঃ
সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন : প্রধানমন্ত্রী অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক ; আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ : ডিএমপি কমিশনার গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ নির্দেশ স্থগিত নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালালো স্বামী চট্টগ্রামে যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ; অস্ত্রসহ ৬ জন আটক গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ মরদেহ ; একসঙ্গে জানাজা সৌদির পক্ষে ইয়েমেন যুদ্ধে নামছে আরব আমিরাত নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিলো ইরান প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার
এইমাত্রপাওয়াঃ

হামাসের সঙ্গে সম্পর্ক রাখবে মালয়েশিয়া : মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইবরাহিম বলেছেন, তার দেশ ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সঙ্গে সম্পর্ক রক্ষা করে চলবে এবং তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে না।

গতকাল (মঙ্গলবার) মালয়েশিয়ার জাতীয় সংসদে তিনি বলেন, “ফিলিস্তিনি ইস্যুতে মালয়েশিয়ার সর্বসম্মতভাবে সমর্থন দেয়া উচিত।” মার্কিন সরকার হামাসের আন্তর্জাতিক সমর্থকদের ওপর নিষেধজ্ঞা দেয়ার সিদ্ধান্ত নেয়ার পর আনেয়ার ইবরাহিম একথা বললেন। হামাস ও জিহাদ আন্দোলনের আন্তর্জাতিক সমর্থকদের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে গত সপ্তাহে মার্কিন কংগ্রেসে ভোটাভুটি হয়।

বিশ্লেষকরা বলছেন, মালয়েশিয়া এমন একটি দেশ যেখানে সব রাজনৈতিক দল ফিলিস্তিনিদের প্রতি দীর্ঘদিন ধরেই সমর্থন দিয়ে আসছে এবং সে সমর্থন ব্যাপক মাত্রায়।

মার্কিন সরকারের ঘোষণার বিষয়ে মালয়েশিয়া সরকারের অবস্থান কী- গতকাল সংসদে তা জানতে চান বিরোধীদলের এক এমপি। বিরোধী এমপির প্রশ্নের জবাবে আনোয়ার ইবরাহিম বলেন, “আমেরিকার এই হুমকিসহ কোনো হুমকিই আমি মেনে নেব না। এই পদক্ষেপ একতরফা এবং এর কোনো বৈধতা নেই।” তিনি বলেন, “জাতিসংঘের সদস্য হিসেবে আমরা শুধু নিরাপত্তা পরিষদে পাস হওয়া কোনো প্রস্তাবকে স্বীকার করি।”

মালয়েশিয়া দীর্ঘদিন ধরেই ফিলিস্তিন-ইসরাইল সংকটে ফিলিস্তিনের পক্ষে সমর্থন দিয়ে আসছে। দেশটি এখন পর্যন্ত ইসরাইলকে স্বীকৃতি দেয়নি এবং স্বাধীন ফিলিস্তিন গঠন না হওয়া পর্যন্ত ইসরাইলকে স্বীকৃতি দেবে না বলে অবস্থান নিয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page