November 28, 2026, 8:32 am
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

হামাস এখনও গাজা যুদ্ধবিরতি পরিকল্পনার প্রতিক্রিয়া জানায় নি : কাতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  হামাস ইসরায়েলের সাথে যুদ্ধবিরতি এবং জিম্মি ও বন্দীদের বিনিময়ের জন্য প্রস্তাবিত পরিকল্পনার বিষয়ে তাদের প্রতিক্রিয়া জানায় নি। বৃহস্পতিবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ কথা বলেছেন।

মাজেদ আল-আনসারি কাতারের রাষ্ট্রীয় বার্তা সংস্থাকে বলেছেন, ‘মধ্যস্থতাকারীরা সর্বশেষ প্রস্তাাবের বিষয়ে ফিলিস্তিনের ইসলামিক প্রতিরোধ আন্দোলন (হামাস) থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পান নি।’
হামাস ‘ইঙ্গিত দিয়েছে, তারা এখনও প্রস্তাবটি অধ্যয়ন করছে’ এ কথা উল্লেখ করে আনসারি বলেন, মধ্যস্থতার প্রচেষ্টা চলমান রয়েছে।
কাতার, মার্কিন যুক্তরাষ্ট্র এবং মিশরের সাথে গাজায় যুদ্ধবিরতির বিস্তারিত বিষয়ে কয়েক মাস ধরে আলোচনায় যুক্ত রয়েছে।
কিন্তু নভেম্বরে শুরু হওয়া সাত দিনের বিরতি ছাড়া লড়াইয়ে কোনও বিরতি নেই। ওই বিরতির সময় ১শ’ জনেরও বেশি জিম্মিকে মুক্তি দেওয়া হয়েছিল। আলোচনা পুনরায় শুরু করার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত সপ্তাহে বলেছেন, ইসরায়েল একটি নতুন তিন-পর্যায়ের রোডম্যাপ প্রস্তাব করছে।
মিশর বৃহস্পতিবার বলেছে, তারা ইসরায়েলের সাথে একটি সম্ভাব্য চুক্তির বিষয়ে হামাসের কাছ থেকে উৎসাহজনক সংকেত পেয়েছে। একটি উচ্চ-স্তরের সূত্রের বরাত দিয়ে আল-কাহেরা নিউজ এ কথা জানিয়েছে।
দোহায় হামাসের প্রতিনিধি কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান আল-থানি এবং মিশরের গোয়েন্দা প্রধান আব্বাস কামেলের মধ্যে বৈঠক শুরু হওয়ার একদিন পর এই মন্তব্য এসেছে।
কিন্তু বৈরুত-ভিত্তিক হামাসের সিনিয়র কর্মকর্তা ওসামা হামদান বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্টের বর্ণিত কাঠামোর উপাদান নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।
তিনি বলেন, ‘কোনও প্রস্তাব নেই এগুলো কেবল একটি বক্তৃতায় দেয়া বাইডেনের বক্তব্য।’
ওসামা হামদান বলেন, বাইডেন তার বক্তৃতায় যা বলেছিলেন তার প্রতি তাদের প্রতিশ্রুতি এখন পর্যন্ত আমেরিকানরা এমন কিছু নথিভুক্ত বা লিখিত উপস্থাপন করেনি।
এছাড়াও বৃহস্পতিবার, মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ সৌকরি কায়রোতে বাইডেনের শীর্ষ মধ্যপ্রাচ্য উপদেষ্টা ব্রেট ম্যাকগার্কের সাথে আলোচনা করেছেন।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page