October 3, 2026, 3:24 am
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

হিজবুল্লাহ প্রধানকে হত্যার দাবি ইসরায়েলি বাহিনীর

অনলাইন সীমান্তবাণী ডস্কে : রাজধানী বৈরুতে ব্যাপক হামলা চালিয়ে ইরান সমর্থিত লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নেতা হাসান নাসারুল্লাহকে হত্যার দাবি করেছে ইসরায়েলি বাহিনী। শনিবার (২৮ সেপ্টেম্বর) বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে বলেছেন, হামলায় হিজবুল্লাহ নেতা নিহত হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ইরান সমর্থিত গোষ্ঠীটির আরও সিনিয়র নেতা নিহত হয়েছে। এদের মধ্যে হিজবুল্লাহর দক্ষিণ ফ্রন্টের কমান্ডারও আছেন।

আইডিএফ বলেছে, ফাইটার বিমান দিয়ে হিজবুল্লাহর কেন্দ্রীয় সদর দপ্তরে হামলা চালান হয়েছে। তবে নাসারুল্লাহর নিহতের খবর নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি হিজবুল্লাহ।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনীর হামলায় ছয়জন নিহত হয়েছে। আহত হয়েছে ৯১ জন। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নাসারুল্লাহকে লক্ষ্য করে ইসরায়েলের অতর্কিত এই হামলার কড়া নিন্দা জানিয়েছেন।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page