October 3, 2026, 12:04 am
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

হিজবুল্লাহর চেইন অব কমান্ড বজায় আছে : রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর চেইন অব কমান্ড এখনো বজায় আছে বলে জানিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা আজ বুধবার সাংবাদিকদের জানান, হিজবুল্লাহ এখনো নিজেদের সুসংগঠিত রেখেছে এবং ইসরায়েলের হামলার পরও তাদের চেইন অব কমান্ড ভাঙেনি।

তিনি বলেন, “আমাদের মূল্যায়ন অনুযায়ী, হিজবুল্লাহ এবং তাদের সামরিক শাখা তাদের চেইন অব কমান্ড হারায়নি। তারা যে সুসংগঠিত আছে সেটি তারা প্রদর্শন করছে।”

মধ্যপ্রাচ্যে উত্তেজনা উস্কে দেওয়ার জন্য পশ্চিমা দেশ বিশেষ করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যকে দায়ী করেছেন এই রুশ এই কূটনীতিক। তিনি বলেছেন, ইসরায়েলকে সমর্থন দিয়ে যুক্তরাষ্ট্র মূলত তাদের ভণ্ডামি প্রদর্শন করছে।

এছাড়া সিরিয়ায় দখলদার ইসরায়েলের হামলার কঠোর নিন্দা জানিয়েছেন মারিয়া জাকারোভা। তিনি বলেছেন, “আবারও দামাসকাসের জনবহুল এলাকার বহুতল ভবনে মিসাইল ছুড়ে সিরিয়ার অখণ্ডতাকে লঙ্ঘন করেছে ইসরায়েল। এটি খুবই জঘন্য সিরিয়া, গাজা, লেবাননে তাদের এমন হামলা একটি রুটিনে পরিণত হয়েছে। এরমাধ্যমে ইসরায়েল মূলত দেখাচ্ছে তারা এই অঞ্চলে অস্থিরতা বৃদ্ধি করতে চায়।

দখলদার ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র দাবি করেছে গত কয়েকদিনের হামলায় হিজবুল্লাহর চেইন অব কমান্ড ভেঙে পড়েছে। মার্কিন মুখপাত্র ম্যাথিউ মিলার গতকাল এক সংবাদ সম্মেলনে বলেন, ইসরায়েলিদের হামলায় বিপর্যস্ত হওয়ায় হিজবুল্লাহ এখন যুদ্ধবিরতি চাচ্ছে। এর একদিন পরই রাশিয়ার পক্ষ থেকে জানানো হলো সশস্ত্র এ গোষ্ঠীর শক্তি সামর্থ্য আগের মতোই আছে। যারা তারা তাদের কর্মকাণ্ডের মাধ্যমে প্রদর্শন করছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page