October 3, 2026, 3:25 am
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

হিজবুল্লাহর ডজনখানেক লক্ষ্যবস্তুতে অভিযান চালিয়েছে ইসরাইল : আইডিএফ

অনলাইন সীমান্তবাণী ডস্কে : ইসরাইলি সামরিক বাহিনী (আইডিএফ) রোববার বলেছে তারা লেবাননে হিজবুল্লাহর ‘ডজনখানেক’ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে, একটি বিমান হামলায় গ্রুপের প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার দুই দিন পর এসব হামলা চালানো হয়।

সেনাবাহিনী টেলিগ্রামে এক বিবৃতিতে বলেছে, ইসরাইল প্রতিরক্ষা বাহিনী গত কয়েক ঘন্টার মধ্যে লেবাননের ভূখণ্ডে কয়েক ডজন সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। সংগঠনের অস্ত্র ও সামরিক কাঠামো সংরক্ষিত স্থান লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। গ্রুপটিকে নিষ্ক্রিয় করার লক্ষ্য নিয়ে ইসরাইল গত দিনে কয়েক শত হিজবুল্লাহ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।
শুক্রবার, বৈরুতের উপকণ্ঠে ইসরাইলি বিমান হামলায় হিজবুল্লাহর দীর্ঘদিনের নেতা নাসরুল্লাহ নিহত হলে এই অঞ্চলে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা সৃষ্টি করে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, এই মাসের শুরুতে হিজবুল্লাহর শক্ত ঘাঁটিতে বোমাবর্ষণ শুরু হওয়ার পর থেকে লেবাননে ইসরাইলি হামলায় সাত শতাধিক লোক নিহত হয়েছে।
ইসরাইলের উপর ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলা চালানোর একদিন পর, ফিলিস্তিনি মিত্র হিজবুল্লাহ ইসরাইল সৈন্যদের উপর কম-তীব্র আন্তঃসীমান্ত হামলা শুরু করে। হামাসের ওই হামলার পর গাজা উপত্যকায় যুদ্ধ শুরু হয়।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page