October 2, 2026, 7:27 pm
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

হিজবুল্লাহর নতুন নেতা নাইম কাসেম

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : হিজবুল্লাহর ডেপুটি সেক্রেটারি জেনারেল নাইম কাসেমকে গোষ্ঠীটির নতুন প্রধান ঘোষণা করা হয়েছে। তিনি গত মাসে বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় নিহত নেতা হাসান নাসরাল্লাহর স্থলাভিষিক্ত হলেন।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েলের একাধিক আক্রমণে এই গোষ্ঠীর বেশিরভাগ নেতৃত্বকে হত্যা করা হয়। হেজবুল্লাহর সিনিয়র নেতাদের মধ্যে যারা বেঁচে আছেন, কাসেম হলেন তাদের মধ্যে একজন।

ইসরায়েলি বাহিনীর অতর্কিত হামলায় গত মাসের শেষের দিকে নিহত হন হিজবুল্লাহর তৎকালীন প্রধান নেতা হাসান নাসরুল্লাহ। এরপর থেকে কে হতে যাচ্ছেন হিজবুল্লাহর প্রধান এ নিয়ে জল্পনা চলছিল।

গত ২৭ সেপ্টেম্বর লেবাননের দক্ষিণ উপশহরে অবস্থিত হিজবুল্লাহর সদরদপ্তরে ইসরায়েলি হামলায় হাসান নাসরুল্লাহ নিহত হন। পরের দিন ২৮ সেপ্টেম্বর ইরানপন্থী প্রতিরোধ যোদ্ধাদল হিজবুল্লাহ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।

তিনি ৩২ বছর হিজবুল্লাহর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page