October 2, 2026, 6:36 pm
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

হিজবুল্লাহর নতুন প্রধান সাময়িক নিয়োগ দীর্ঘদিনের জন্য নয় : ইসরায়েল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  লেবাননের রাজনৈতিক ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর নতুন প্রধান হিসেবে নাইম কাশেমের নাম ঘোষণার পর প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। তারা বলেছে, নাইম কাশেমের মেয়াদ হবে ‘সাময়িক’। তিনি বেশি দিন টিকবেন না।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এই প্রতিক্রিয়া জানান। পোস্টে তিনি হিজবুল্লাহর নতুন প্রধানের একটি ছবিও যুক্ত করেছেন। পোস্টে তিনি লিখেছেন, ‘সাময়িক নিয়োগ, দীর্ঘদিনের জন্য নয়।’

মূলত এ কথা বলে ‘হুমকি’ দিলেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী। এর আগে গত সেপ্টেম্বরে হিজবুল্লাহর তৎকালীন প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করে ইসরায়েল।

অন্যদিকে এক্সে ইসরায়েল সরকারের দাপ্তরিক আরবি ভাষার অ্যাকাউন্টে দেওয়া পোস্টে বলা হয়, তিনি (নাইম) যদি তার পূর্বসূরি হাসান নাসরুল্লাহ ও হাশেম সাফিউদ্দিনের পদাঙ্ক অনুসরণ করেন, তাহলে এই অবস্থানে (হিজবুল্লাহপ্রধান) তার মেয়াদ সংগঠনটির ইতিহাসে সবচেয়ে সংক্ষিপ্ত হতে পারে।

একই পোস্টে সতর্ক করে আরও বলা হয়, লেবাননে হিজবুল্লাহর সামরিক সক্ষমতাকে ধ্বংস করা ছাড়া আর কোনো সমাধান নেই।

গতকাল মঙ্গলবার হিজবুল্লাহর নতুন প্রধান হিসেবে ৭১ বছর বয়সী নাইম কাশেমের নাম ঘোষণা করা হয়। এর আগে তিনি সংগঠনের উপপ্রধান ছিলেন।গত ২৭ সেপ্টেম্বর লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা চালিয়ে হিজবুল্লাহর তৎকালীন প্রধান নাসরুল্লাহকে হত্যা করে ইসরায়েল। এরপর তাঁর সম্ভাব্য উত্তরসূরি হিসেবে হাশেমকে বিবেচনা করা হচ্ছিল। চলতি মাসের শুরুর দিকে বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে ইসরায়েল বিমান হামলা চালিয়ে তাকেও হত্যা করে। এরপর হিজবুল্লাহর নতুন প্রধান হলেন নাঈম কাশেম। তিনি ১৯৫৩ সালে বৈরুতে জন্ম গ্রহণ করেন। এছাড়াও তিনি হিজবুল্লাহর অন্যতম প্রতিষ্ঠাতা। ১৯৯১ সালে তাকে সংগঠনের উপপ্রধান করা হয়েছিল।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page