October 3, 2026, 1:38 am
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

হিজবুল্লাহ্ গোয়েন্দা সদর দপ্তরে হামলা চালিয়েছে ইসরাইল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসরাইলের সামরিক বাহিনী বলেছে, তারা বৈরুতে হিজবুল্লাহ্ সদর দপ্তরে হামলা চালিয়েছে। সৈন্যরা সীমান্তের কাছে হিজবুল্লাহ্র সদস্যদের সাথে লড়াই করছে এবং যুদ্ধবিমানগুলো দেশের চারপাশে তাদের শক্তিশালী ঘাঁটিতে বোমাবর্ষণ করেছে।

ইসরাইল চলতি সপ্তাহে ঘোষণা করেছে, সৈন্যরা দক্ষিণ লেবাননের হিজবুল্লাহ্ শক্তিশালী ঘাঁটিতে
‘স্থল অভিযান’ শুরু করেছে।
এদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রনালয় জানিয়েছে, বোমা হামলায় ১ হাজারেরও বেশি লোক নিহত হয়েছে এবং ইতোমধ্যে অর্থনৈতিক ও রাজনৈতিক সঙ্কটে নিমজ্জিত দেশটির কয়েক লক্ষ লোক বাড়িঘর ছেড়ে পালিয়েছে।
গত বছরের ৭ অক্টোবর হামাসের ইসরাইলে আকস্মিক হামলার থেকে গাজায় যুদ্ধরত ইসরাইল তাদের উত্তর সীমান্তকে সুরক্ষিত রাখতে এবং গত এক বছরে হিজবুল্লাহ্ হামলায় বাস্তুচ্যুত ৬০ হাজারেরও বেশি লোককে নিরাপদে ফিরিয়ে আনার বিষয়টি নিশ্চিত করার দিকে অত্যধিক গুরুত্ব দিচ্ছে।
এদিকে ফিলিস্তিনের নিরাপত্তা পরিষেবাগুলোর মধ্যে একটি সূত্র এএফপি’কে জানিয়েছে, তুলকারমের একটি শরণার্থী শিবিরে বিমান হামলায় ১৮ জন নিহত হয়েছে। ২০০০ সালের পর অধিকৃত পশ্চিম তীরে এটা ছিল ভয়াবহ হামলা।
লেবাননে ইসরাইলি সামরিক বাহিনী বলেছে, তারা ‘বৈরুতে হিজবুল্লাহ্ গোয়েন্দা সদর দপ্তরে লক্ষ্যবস্তুতে’ আঘাত হেনেছে।
মার্কিন সংবাদ সাইট অ্যাক্সিওস তিন অজ্ঞাত ইসরাইলি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, হামলার লক্ষ্যমাত্রা ছিল হাশেম সাফিউদ্দীন। তিনি হচ্ছেন সপ্তাহ খানেক আগে নিহত হিজবুল্লাহ্ প্রধান হাসান নাসরুল্লাহ্ সম্ভাব্য উত্তরসুরি।
এএফপি’র জিজ্ঞাসাবাদে ইসরাইলি সেনাবাহিনী এই রিপোর্টের সত্যতা নিশ্চিত করেনি।
বৈরুত থেকে এএফপি এ খবর জানায়।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page