October 18, 2026, 6:42 am
শিরোনামঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ চালক আটক হাম-জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন চৌগাছার পাশাপোল ইউপি চেয়ারম্যান সবুজ ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমক দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

হিজবুল্লাহ আন্দোলনকে সমর্থন করা ইরানের মূল নীতির অংশ : ইরানের পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর প্রতি সমর্থন অব্যাহত রাখা তেহরানের মূল নীতির অংশ।

ইরানে নিযুক্ত হিজবুল্লাহর প্রতিনিধি আবদুল্লাহ সাফিউদ্দীনের সঙ্গে গতকাল (রোববার) এক বৈঠকে আরাকচি এ মন্তব্য করেন। তিনি প্রতিরোধ ফ্রন্ট এবং ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্বের বিরুদ্ধে আঞ্চলিক দেশগুলোর বৈধ লড়াইয়ের প্রতি ইরানের সমর্থন ব্যক্ত করেন।

বৈঠকে সাফিউদ্দীন বলেন, হিজবুল্লাহ প্রধান সাইয়েদ হাসান নাসরুল্লাহ এবং অন্য কর্মকর্তারা ইরানের নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগের জন্য আব্বাস আরাকচিকে অভিনন্দন জানিয়েছেন।

বৈঠকে শীর্ষ ইরানি কূটনীতিক এবং হিজবুল্লাহ প্রতিনিধি এই অঞ্চলের সাম্প্রতিক পরিস্থিতি বিশেষ করে লেবাননে ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধ ফ্রন্টের যুদ্ধ এবং গাজা উপত্যকা ও পশ্চিম তীরে চলমান ঘটনাবলী নিয়ে আলোচনা করেন।

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page